মুকসুদপুরে সিয়াম মোল্লা হত্যার প্রতিবাদে মানববন্ধন

মুকসুদপুর প্রতিনিধি

সারাবাংলা

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে সিয়াম মোল্লা হত্যার ঘটনার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয়

2026-03-11T18:37:22+00:00
2026-03-11T18:37:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মুকসুদপুরে সিয়াম মোল্লা হত্যার প্রতিবাদে মানববন্ধন
মুকসুদপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৬:৩৭ পিএম   (ভিজিট : ১৪০)
মানববন্ধন
X

মানববন্ধন

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে সিয়াম মোল্লা হত্যার ঘটনার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় ইউনিয়নবাসী। এ সময় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসী একত্রিত হয়ে প্রতিবাদ জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, সিয়াম মোল্লাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। তারা হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি, বিশেষ করে ফাঁসি কার্যকরের দাবি জানান।

এ সময় নিহত সিয়াম মোল্লার পিতা আবেগঘন বক্তব্যে বলেন, “আমি একজন প্রবাসী মানুষ। বিদেশে থাকার সুযোগে আমার ছেলেকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তার পাশে তখন কেউ ছিল না। আমি আমার ছেলের হত্যার সঠিক বিচার চাই।”

মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয়রা আরও দাবি জানান, এ ঘটনায় জড়িত সাজিদ, অভি ও পারভেজসহ সংশ্লিষ্টদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে এবং তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

এলাকাবাসী সতর্ক করে বলেন, দ্রুত ও সুষ্ঠু বিচার না হলে তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy