সাংবাদিক সংসদ কক্সবাজারের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি

সারাবাংলা

সাংবাদিক সংসদ কক্সবাজারের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১০ মার্চ) হোটেল আলগণির হল রুমে সংগঠনের

2026-03-11T19:33:10+00:00
2026-03-11T19:33:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাংবাদিক সংসদ কক্সবাজারের আলোচনা সভা ও ইফতার মাহফিল
ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৭:৩৩ পিএম   (ভিজিট : ৫৯)
X

সাংবাদিক সংসদ কক্সবাজারের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১০ মার্চ) হোটেল আলগণির হল রুমে সংগঠনের সভাপতি এম.এ আজিজ রাসেলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক বলরাম দাশ অনুপমের সঞ্চালনায় ইফতার ও আলোচনা সভায় অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস ইনতেসার নাফি, সংগঠনের উপদেষ্টা আদনান সাউদ, শফিউল্লাহ শফি, সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর, রামু উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল বশর বাবু ও সদস্য ফরিদুল আলম।

এতে বক্তারা বলেন, একমাত্র সাংবাদিকরাই পারেন সকল বিবেধ দূর করে একটি সুন্দর সমাজ গঠন করতে। সাংবাদিক সংসদ কক্সবাজারের সদস্যরা বেশিরভাগই তরুণ, তারা যে কাজ করে যাচ্ছেন, তা প্রশংসনীয়।

এতে উপস্থিত ছিলেন সদর মডেল থানার ওসি মো. ছমিউদ্দিন, কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ ওমর রানা, সাংবাদিক ইউনিটির সভাপতি শাহাদাত হোসাইন, বিশিষ্ট ব্যবসায়ী জহিরুল ইসলাম, যুবদল নেতা আবদুল্লাহ আল মামুন রিয়াদ, ব্যবসায়ী রহিম উদ্দিন, আলম মাসুদ, সাংবাদিক সংসদের সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম ও সেলিম উদ্দিন। কোরআন তেলাওয়াত করেন সাংবাদিক সংসদের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম শামস।

সংগঠনের নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন,  যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল করিম শহিদ, শাহেদ হোছাইন মুবিন, সাংগঠনি সম্পাদক এম,এ সাত্তার, আবদুল মালেক সিকদার, অর্থ সম্পাদক আমিনুল কবির, আরোজ ফারুক, আব্দুল্লাহ সায়েম, আবদুর রশিদ মানিক, আশরাফ বিন ইউছুপ, সরওয়ার সাকিব, জান্নাতুল নেহা, ইয়াছিন আরাফাত, সাজন বড়ুয়া (সাজু), মোহাম্মদ সাইদুজ্জামান সাঈদ, রিয়াজ উদ্দীন রিয়াদ, মুহাম্মাদ সালাউদ্দিন, সাইদুর রহমান শিমুল, জাহাঙ্গীর আলম, মীর জাহেদ হোসেন অনির, ইমরান আল মাহমুদ, মো. ইব্রাহিম খলিল, মাহাবুর রহমান সিফাত, সাইফুল ইসলাম সাইফ, আছহাব ওশান চৌধুরী, রবিউল ইসলাম আরিফ, মুহাম্মদ উল্লাহ, আফজারা রিয়া, শহীদুল ইসলাম ইমরান, আরিফুল কবিরসহ প্রমুখ। 

এসময় সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠন, বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতারের প্রাক্কালে বিশেষ মোনাজাত করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy