মুকসুদপুরে যৌথ অভিযানে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ

মুকসুদপুর প্রতিনিধি

সারাবাংলা

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করার অভিযোগে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।

2026-03-11T20:22:48+00:00
2026-03-11T20:22:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মুকসুদপুরে যৌথ অভিযানে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ
মুকসুদপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৮:২২ পিএম   (ভিজিট : ১৩১)
অবৈধ ডিজেল জব্দ
X

অবৈধ ডিজেল জব্দ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করার অভিযোগে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে প্রায় ৩,০০০ লিটার ডিজেল জব্দ করা হয় এবং সংশ্লিষ্ট এক ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে জানা যায়, আন্তর্জাতিক পরিস্থিতিকে কেন্দ্র করে সম্ভাব্য জ্বালানি সংকটের সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যবসায়ী অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করছে। এ ধরনের তথ্যের প্রেক্ষিতে গোপালগঞ্জ জেলায় মোতায়েনকৃত বাংলাদেশ সেনাবাহিনীর ইউনিটের প্রত্যক্ষ তত্ত্বাবধানে কাশিয়ানী আর্মি ক্যাম্পের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে কাশিয়ানী সেনা ক্যাম্পের সদস্যদের পাশাপাশি মুকসুদপুর থানা পুলিশ এবং জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট অংশগ্রহণ করেন। তাদের সমন্বয়ে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত মুকসুদপুর ফায়ার সার্ভিস অফিস সংলগ্ন একটি স্থানে অভিযান চালায়।

অভিযান চলাকালে ওই স্থানে অবৈধভাবে মজুদ রাখা প্রায় ৩ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়। পরিদর্শনের সময় দেখা যায়, জ্বালানি সংরক্ষণের স্থানে কোনো ধরনের অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা ছিল না, যা জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হয়।

এ ঘটনায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করার অভিযোগে ব্যবসায়ী মো. জালাল (৪৮), পিতা: আবু শেখ (৭০)-এর ব্যবসায়িক লাইসেন্স জব্দ করা হয় এবং তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

সংশ্লিষ্টরা জানান, এ ধরনের অভিযান অবৈধ মজুদদারি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং বাজারে জ্বালানির স্বাভাবিক সরবরাহ বজায় রাখতে সহায়তা করবে। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং স্থানীয় বাসিন্দারা এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

জনস্বার্থে নিত্যপ্রয়োজনীয় পণ্যের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করা, অসাধু মজুদদারি প্রতিরোধ এবং সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে বলে স্থানীয়দের প্রত্যাশা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy