নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির নতুন ক্যাম্প উদ্বোধন

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি

সারাবাংলা

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১বিজিবি) এর অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি,সীমান্তের নিরাপত্তা বিধান এবং চোরাচালান দমনসহ অন্যান্য আন্তঃসীমান্ত

2026-03-11T21:41:33+00:00
2026-03-11T22:12:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির নতুন ক্যাম্প উদ্বোধন
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৯:৪১ পিএম  আপডেট: ১১.০৩.২০২৬ ১০:১২ পিএম  (ভিজিট : ২৮২)
বিজিবির নতুন ক্যাম্প উদ্বোধন
X

বিজিবির নতুন ক্যাম্প উদ্বোধন

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)  নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১বিজিবি) এর অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি,সীমান্তের  নিরাপত্তা বিধান এবং চোরাচালান দমনসহ অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ দমনে নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর  ইউনিয়ন রাবার বাগান নামক এলাকায় জারুলিয়াছড়ি বিওপি’(বিজিবি ক্যাম্প) উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১১মার্চ) সকালে বিজিবির কক্সবাজার রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকসার খান আনুষ্ঠানিক পতাকা উত্তোলন ও নাম ফলক উন্মোচনের মাধ্যমে নাইক্ষ্যংছড়ি  ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর নবনির্মিত জারুলিয়াছড়ি  বিওপি’র শুভ উদ্বোধন করেন। বিজিবির জনসংযোগ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

বিওপি’র উদ্বোধনের পর রিজিয়ন কমান্ডার বিওপিতে বৃক্ষরোপণ করেন এবং সৈনিকদের সাথে মতবিনিময় এবং বিওপির বিভিন্ন স্থাপনা ও এলাকা পরিদর্শন করেন। 

এ সময় বিজিবি রামু সেক্টরের সেক্টর কমান্ডার এবং নাইক্ষ্যংছড়ি ১১ব্যাটালিয়নের অধিনায়ক, রামু অধিনায়ক,কক্সবাজার ৩৪ বিজিবির পরিচালক অপরেশন অফিসারসহ বিজিবির অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন পদবীর সৈনিকবৃন্দ উপস্থিত ছিলেন।

রিজিয়ন কমান্ডার বলেন,‘সীমান্তের অতন্দ্র প্রহরী’ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন সীমান্তের নিরাপত্তা ও সীমান্তবর্তী জনগণের আস্থার প্রতীক হিসেবে  নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ড এবং সদর ইউনিয়নের রাবারবাগান জারুলিয়া ছড়ি এলাকা নিকটস্থ বিওপিসমূহ হতে কিছুটা দূরবর্তী ছিল। ফলে বিওপিসমূহের অপারেশনাল কার্যক্রম পরিচালনা অনেকটাই কষ্টসাধ্য ছিল। তাই সদর ইউনিয়নের রাবারবাগানের জারুলিয়াছড়িতে বিজিবির একটি বিওপিটি স্থাপন অত্যন্ত জরুরি হয়ে পড়ে। বিওপিটি স্থাপনের ফলে পার্শ্ববর্তী বিওপিসমূহের দূরত্ব লাঘবের পাশাপাশি নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অপারেশনাল সক্ষমতা আরও বৃদ্ধি পাবে। 

বিওপিটি সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ রোধ এবং চোরাচালানসহ সকল ধরণের আন্তঃসীমান্ত অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy