এনসিপি নেতাকে ছিনতাইকারীর ছুরিকাঘাত

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ছিনতাইকারীদের উৎপাত প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। ছিনতাইকারীরা রাস্তা গতিরোধ করে অস্ত্রের মুখে জিম্মি করে সর্বস্ব লুটে

2026-03-11T21:52:02+00:00
2026-03-11T21:52:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এনসিপি নেতাকে ছিনতাইকারীর ছুরিকাঘাত
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৯:৫২ পিএম   (ভিজিট : ২৫৩)
যুবশক্তির নেতা সোহাইল ইসলাম ইফতি
X

যুবশক্তির নেতা সোহাইল ইসলাম ইফতি

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ছিনতাইকারীদের উৎপাত প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। ছিনতাইকারীরা রাস্তা গতিরোধ করে অস্ত্রের মুখে জিম্মি করে সর্বস্ব লুটে নিয়ে যাচ্ছে। এছাড়াও ছিনতাইকারীরা চলন্ত গাড়ি থেকে যাত্রীদের সর্বস্ব লুটে নিচ্ছে। 

এবার এনসিপির সহযোগী সংগঠন যুবশক্তির নেতা সোহাইল ইসলাম ইফতিকে ছুরিকাঘাত করে টাকা মোবাইল ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। রাতে ফতুল্লার নমপার্কের সামনে লিংক রোডে চলন্ত ইজিবাইকে এ ঘটনা ঘটে।

জাতীয় যুুবশক্তি নারায়ণগঞ্জ জেলার সংগঠক সোহাইল ইসলাম ইফতি জানান, ইজিবাইকে শিবু মার্কেট থেকে লিংক রোড দিয়ে সাইনবোর্ড যাচ্ছিলাম। নমপার্কের বিপরীত পাশে ইজিবাইক পৌছালে যাত্রীবেশে দুজন ছিনতাইকারী সুইচ গিয়ার চাকু বের করে সাথে কি আছে বের করে দেয়ার জন্য ভয় দেখাতে থাকে। 

একপর্যায়ে ইজিবাইক চালক ওই দুজনকে ছুরিকাঘাত করতে বলেন। এতে তারা এলোপাথারী ছুরিকাঘাত করার চেষ্টা করে। এসময় ডান হাতে কয়েকটি ছুরিকাঘাত করে সাথে থাকা মোবাইল ও ব্যবসা প্রতিষ্ঠানের দেড় লাখ টাকা ছিনিয়ে নেয়। তখন ইজিবাইক থেকে সড়কে লাফিয়ে পড়ে দৌড়ে প্রান বাচাই। ওইসময় সহযোগীতার জন্য চিৎকার করেও সড়কের আশপাশে কাউকে পাইনি। এরপর বন্ধুদের খবর দিয়ে তাদের সহযোগীতায় হাসপাতালে গিয়ে চিকিৎসা নিয়েছি।

তিনি আরো বলেন, মাত্র দুদিন আগে নমপার্কের কয়েক'শ গজ দূরে জালকুড়ি জনতার গণধোলাই একজন ছিনতাইকারীর মৃত্যু হয়। এরপরও ছিনতাইকারীদের উপদ্রপ কমেনি। একটু বেশি রাত হলেই লিংক রোডটি ভয়ঙ্কর হয়ে উঠে। একা এ সড়ক দিয়ে চলা ঝুকিপূর্ন হয়ে পড়ে।

স্থানীয়রা জানান, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সাইনবোর্ড থেকে জেলা কারাগার পর্যন্ত সড়কে প্রতিদিন রাত হলেই ছিনতাইকারীদের খপ্পোরে সর্বশান্ত হয় পথচারীরা। এমন কোন দিন নেই ছিনতাই হয় না। এসড়কে টহল থাকলেও পুলিশের তৎপরতা নেই। এ সড়কে তিনটি চেকপোষ্ট ছিল। বর্তমানে একটিও নেই। এতে সড়কটি ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ীদের জন্য নিরাপদ হওয়ায় অপরাধ বাড়ছে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান জানান, আহত ব্যাক্তির কাছ থেকে লিখিত অভিযোগ পেয়েছি। ছিনতাইকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy