প্রতিটি পরিবারকে স্বনির্ভর করাই বিএনপির লক্ষ্য : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দল-মত নির্বিশেষে তিনি দেশের সব মানুষের প্রতিনিধিত্ব করছেন। প্রতিটি পরিবারকে স্বনির্ভর করে তোলাই বিএনপির

2026-03-12T11:40:39+00:00
2026-03-12T11:40:39+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
প্রতিটি পরিবারকে স্বনির্ভর করাই বিএনপির লক্ষ্য : প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ১১:৪০ এএম   (ভিজিট : ৬০)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দল-মত নির্বিশেষে তিনি দেশের সব মানুষের প্রতিনিধিত্ব করছেন। প্রতিটি পরিবারকে স্বনির্ভর করে তোলাই বিএনপির প্রধান লক্ষ্য বলে মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, প্রতিটি পরিবারকে অর্থনৈতিকভাবে শক্তিশালী ও স্বনির্ভর করে তুলতে কাজ করতে চায় সরকার। এর মাধ্যমে একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলাই বিএনপির লক্ষ্য। এই লক্ষ্য বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, স্বনির্ভর বাংলাদেশ গড়ার বিষয়ে কোনো মতভেদ থাকার কথা নয়।

এর আগে পবিত্র কোরআন তিলাওয়াতের পর বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার কিছু আগে সংসদে বক্তব্য শুরু করেন তারেক রহমান।

বক্তব্যের শুরুতে তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে শহীদ হওয়া সব মানুষের প্রতি শ্রদ্ধা জানান।

প্রধানমন্ত্রী বলেন, খালেদা জিয়া জীবনের শেষ দিন পর্যন্ত গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন এবং স্বৈরাচার বা ফ্যাসিবাদের সঙ্গে কখনও আপস করেননি। তিনি খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানান।

এ সময় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy