প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ১১:৪০ এএম (ভিজিট : ৯৮)

X
লালমনিরহাট জেলা সমিতি, ঢাকা’র কার্যকরী পরিষদ ২০২৬-২০২৭ সালের করণীয় নির্ধারণে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল রাজধানীর চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তরের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ মার্চ) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির প্রধান পৃষ্ঠপোষক, অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এমপি, মাননীয় মন্ত্রী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির পৃষ্ঠপোষক ব্যারিস্টার হাসান রাজীব প্রধান এমপি এবং অপর পৃষ্ঠপোষক মো. রোকন উদ্দিন বাবুল এমপি।
সমিতির সভাপতি ও শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সুলতানা ইয়াসমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, কার্যকরী পরিষদের সদস্য, আজীবন ও সাধারণ সদস্যসহ ঢাকায় বসবাসরত লালমনিরহাট জেলার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সমিতির সাংগঠনিক সম্পাদক আনোয়ার কবির। এ সময় সমিতির সাধারণ সম্পাদক এম. এ. হানিফ লালমনিরহাট জেলার সার্বিক উন্নয়ন, সামাজিক অগ্রগতি এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে একটি বিস্তারিত প্রস্তাবনা উপস্থাপন করেন।
আলোচনা শেষে দোয়া ও ইফতার মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
-প্রেস রিলিজ