হাসাইল ঘাট পরিদর্শনে টঙ্গীবাড়ী ইউএনও সুরাইয়া মমতাজ

টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার গুরুত্বপূর্ণ নৌপথ হাসাইল ঘাট পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজ।বুধবার (১১ মার্চ) বিকেল

2026-03-12T12:12:56+00:00
2026-03-12T12:12:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হাসাইল ঘাট পরিদর্শনে টঙ্গীবাড়ী ইউএনও সুরাইয়া মমতাজ
টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ১২:১২ পিএম   (ভিজিট : ১৯৮)
X

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার গুরুত্বপূর্ণ নৌপথ হাসাইল ঘাট পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজ।

বুধবার (১১ মার্চ) বিকেল ৫টার দিকে তিনি হাসাইল ঘাট এলাকায় গিয়ে ঘাটের সার্বিক পরিস্থিতি, নৌযান চলাচল, যাত্রী পারাপারের ব্যবস্থা এবং অবকাঠামোগত অবস্থা সরেজমিনে পরিদর্শন করেন।

এ সময় তিনি ঘাটে আগত যাত্রী, স্থানীয় ব্যবসায়ী ও নৌযানের চালকদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যা, অভিযোগ ও মতামত মনোযোগ দিয়ে শোনেন।

পরিদর্শনকালে ইউএনও সুরাইয়া মমতাজ বলেন, হাসাইল ঘাট দিয়ে প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ যাতায়াত করেন। পাশাপাশি চরাঞ্চল থেকে কৃষকরা কৃষিপণ্য নিয়ে এ ঘাট ব্যবহার করে থাকেন। তাই যাত্রীদের নিরাপদ পারাপার নিশ্চিত করা এবং ঘাটের শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত জরুরি।

তিনি নৌযান চলাচলে শৃঙ্খলা বজায় রাখা, অতিরিক্ত যাত্রী বহন না করা এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

এ সময় ঘাটের পরিবেশ পরিচ্ছন্ন রাখা, যাত্রীদের ভোগান্তি কমানো এবং ঘাট ব্যবস্থাপনায় স্বচ্ছতা বজায় রাখার বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy