দেশের স্টার্টআপ ইকোসিস্টেমকে শক্তিশালী করতে স্যাব-এর মিলনমেলা

হাবিপ্রবি প্রতিনিধি

শিক্ষা

দেশের স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে Startup Association of Bangladesh (স্যাব)-এর অ্যাড-হক কমিটির আনুষ্ঠানিক পরিচিতি

2026-03-12T13:14:34+00:00
2026-03-12T13:14:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দেশের স্টার্টআপ ইকোসিস্টেমকে শক্তিশালী করতে স্যাব-এর মিলনমেলা
হাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ১:১৪ পিএম   (ভিজিট : ১৪২)
X

দেশের স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে Startup Association of Bangladesh (স্যাব)-এর অ্যাড-হক কমিটির আনুষ্ঠানিক পরিচিতি ও উদ্যোক্তাদের এক বিশাল মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম সফটওয়্যার টেকনোলজি পার্কে। এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ১০০টি স্টার্টআপের ১৬০ জন উদ্যোক্তা অংশ নেন।  

অনুষ্ঠানে স্টার্টআপ এক্সপো ও পিচিং সেশন হয়, যেখানে উদ্যোক্তারা তাদের উদ্ভাবনী পণ্য ও সেবা প্রদর্শন করেন। পাশাপাশি অভিজ্ঞতা বিনিময়, ভবিষ্যৎ সহযোগিতা এবং নতুন উদ্যোগ নিয়ে আলোচনা হয়। সরকারের Digital Entrepreneurship and Innovation Ecosystem Development Project (DEIED) এবং দেশের অন্যতম অ্যাপ প্ল্যাটফর্ম bdapps-এর সহযোগিতায় আয়োজিত এ মিলনমেলায় সরকারি সুযোগ-সুবিধা, টেকনিক্যাল সাপোর্ট ও মনিটাইজেশন সুযোগ সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।  

স্যাব-এর অ্যাড-হক কমিটি গত বছর ঢাকায় গঠিত হয়। এর লক্ষ্য হলো দেশের স্টার্টআপ উদ্যোক্তাদের একত্রিত করে একটি শক্তিশালী জাতীয় প্ল্যাটফর্ম তৈরি করা। সংগঠনটিকে Trade Organization হিসেবে নিবন্ধন সম্পন্ন করার পর একটি গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।  

কমিটির সভাপতি মো. আব্দুর রশিদ সোহাগ বলেন, “বাংলাদেশে স্টার্টআপদের জন্য একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করা সময়ের দাবি। আমরা চাই দেশের উদ্যোক্তাদের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করতে একটি স্বচ্ছ ও গণতান্ত্রিক নির্বাচন।”






Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy