পোরশায় যাকাত ফান্ড থেকে ১৪ জনকে আর্থিক সহায়তা প্রদান
পোরশা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ২:২৫ পিএম (ভিজিট : ৫৬)

X
নওগাঁর পোরশায় ইসলামিক ফাউন্ডেশনের ২০২৪-২০২৫ অর্থ বছরের যাকাত ফান্ড থেকে ১৪ জন অসহায় ব্যক্তির মধ্যে যাকাতের অর্থ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার নওগাঁ জেলা কার্যালয় থেকে প্রাপ্ত অর্থ পোরশা ইউএনও রাকিবুল ইসলাম তার কার্যালয় থেকে সরাসরি বিতরণ করেন। প্রতিজনকে ৪ হাজার ৪৫ টাকা করে প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু। অনুষ্ঠানটি বিনামূল্যে এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।