নানিয়ারচরে আনসার-ভিডিপির ঈদ উপহারসামগ্রী বিতরণ

নানিয়ারচর (রাঙ্গামাটি) প্রতিনিধি

সারাবাংলা

রাঙ্গামাটি নানিয়ারচরে আনসার-ভিডিপির ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী-এর মহাপরিচালকের উদ্যোগে আনসার-ভিডিপির

2026-03-12T15:01:17+00:00
2026-03-12T15:01:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নানিয়ারচরে আনসার-ভিডিপির ঈদ উপহারসামগ্রী বিতরণ
নানিয়ারচর (রাঙ্গামাটি) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৩:০১ পিএম   (ভিজিট : ১৮৫)
X

রাঙ্গামাটি নানিয়ারচরে আনসার-ভিডিপির ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী-এর মহাপরিচালকের উদ্যোগে আনসার-ভিডিপির ইউনিয়ন ও ওয়ার্ড দলনেতা, দলনেত্রী এবং আনসার কমান্ডারদের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেন নানিয়ারচর উপজেলা আনসার ও ভিডিপি অফিসার রিক্তা রানী হাজারী ।

ঈদ উপহার সামগ্রী হিসেবে আনসার-ভিডিপি সদস্যদের প্রতি জনকে ১ কেজি পোলাওয়ের চাল, ১ কেজি চিনি, ১ লিটার সয়াবিন তেল, ২ প্যাকেট লাচ্ছা সেমাই, ২ প্যাকেট সাধারণ সেমাই, ৫০০ গ্রাম সুজি, ১ প্যাকেট গুঁড়া দুধ ও লুডুসসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় তিনি ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, অপরাধমুক্ত ও শৃঙ্খলাপূর্ণ স্বপ্নের নতুন সোনার বাংলাদেশ গড়তে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান।

পাহাড়ের আনাচে কানাচে উন্নয়নের গতি অব্যাহত ও আরও গতিশীল করতে সবাইকে নিবেদিত হয়ে কাজ করারও আহ্বান জানান।

ঈদ উপহার সামগ্রী বিতরণের সময় নানিয়ারচর উপজেলা আনসার ও ভিডিপির ইউনিয়ন দল নেতা, নেত্রী, ভিডিপির কমান্ডার এবং সদস‍্যরা উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy