চট্টগ্রামে কেন্দ্রীয় ঈদ জামাত এম এ আজিজ স্টেডিয়ামে সকাল সাড়ে ৮টায়

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির উদ্যোগে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত এমএ আজিজ স্টেডিয়ামের সম্মুখস্থ জিমনেশিয়াম মাঠে সকাল

2026-03-12T15:14:24+00:00
2026-03-12T15:14:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চট্টগ্রামে কেন্দ্রীয় ঈদ জামাত এম এ আজিজ স্টেডিয়ামে সকাল সাড়ে ৮টায়
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৩:১৪ পিএম   (ভিজিট : ১১৪)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি


চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির উদ্যোগে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত এমএ আজিজ স্টেডিয়ামের সম্মুখস্থ জিমনেশিয়াম মাঠে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।

 ঈমামতি করবেন বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপ্যাল হযরত মাওলানা অধ্যক্ষ ড. সাইয়েদ মুহাম্মদ আবু নোমান।

বুধবার (১১ মার্চ) সকাল ১১টায় চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (এল.এ) মো. কামরুজ্জামান।

সভায় বিকল্প ইমাম হিসেবে মুফতী মুহাম্মদ নুরুন্নবীকে রাখারও সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। কমিটির আওতাভুক্ত নগরীর অপর ৯৪টি আঞ্চলিক ঈদগাঁসমূহের ঈদুল ফিতরের নামাজের সময়সূচি স্থানীয় কমিটির সিদ্ধান্তানুসারে হবে বলেও সিদ্ধান্ত গৃহীত হয়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, মুসলমানদের সর্ববৃহৎ উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আযহা।

এই উৎসবকে পূর্ণাঙ্গ রূপ দেয়ার জন্য চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির ভূমিকা রয়েছে। উৎসব কখনও একা পালন করা যায় না। উৎসবকে পরিপূর্ণ রূপ দিতে প্রয়োজন সমবেত প্রয়াস। নির্বাচন পরবর্তী সবার মধ্যে যেভাবে আনন্দ, উদ্দীপনা বিরাজ করছে- এই ঈদ উৎসবের মাধ্যমেই সেটার পূর্ণতা লাভ করতে হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy