চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে বাতিল ফ্লাইটের সেঞ্চুরি

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধ শুরুর পর মধ্যপ্রাচ্যের ১০০টি ফ্লাইট বাতিল হয়েছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে।গত ২৮ ফেব্রুয়ারি

2026-03-12T15:14:00+00:00
2026-03-12T15:14:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে বাতিল ফ্লাইটের সেঞ্চুরি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৩:১৪ পিএম   (ভিজিট : ৩৫)
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর
X

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধ শুরুর পর মধ্যপ্রাচ্যের ১০০টি ফ্লাইট বাতিল হয়েছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ১১ মার্চ রাত পর্যন্ত এসব ফ্লাইট বাতিল হয়েছে বলে জানিয়েছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল।

তিনি জানান, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধাবস্থার প্রেক্ষিতে দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহার এয়ারফিল্ড সীমিত পরিসরে বন্ধ রয়েছে।  তাই বুধবার (১১ মার্চ) ৫টি ফ্লাইট বাতিল হয়েছে।

এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই থেকে আসা ২টি অ্যারাইভাল ফ্লাইট ও ২টি ডিপার্চার ফ্লাইট এবং ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্যগামী ১টি ডিপার্চার ফ্লাইট রয়েছে।

বিভিন্ন এয়ারলাইনসের যাত্রীবাহী মধ্যপ্রাচ্য থেকে আসা ৮টি অ্যারাইভাল ফ্লাইট ও ৫টি ডিপার্চার ফ্লাইট বুধবার সচল ছিল।

তিনি জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইনস, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ, দুবাই, আবুধাবি থেকে চট্টগ্রামের ফ্লাইটগুলো অনেকটা স্বাভাবিক হতে শুরু করেছে।




  বিষয়:   চট্টগ্রাম  শাহ আমানত বিমানবন্দর  ফ্লাইট 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy