প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৩:১৯ পিএম (ভিজিট : ১০৭)

X
সংগৃহীত ছবি
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে আলু পরিবহনের কাজের আশায় ঘোড়া নিয়ে এসে বিপাকে পড়েছেন গাইবান্ধার দুদু মিয়া।
বৃহস্পতিবার (১২মার্চ) সরেজমিনে উপজেলার আড়িয়ল ইউনিয়নের ফজুসাহ গ্রামের গণি তালুকদারের বাড়িতে গিয়ে দেখা যায়, দুদু মিয়া ঘোড়া পালন করছে।
প্রায় ১৫ দিন আগে তিনি টঙ্গীবাড়ি উপজেলার আড়িয়ল ইউনিয়নের ফজুশাহ বাজার এলাকায় ঘোড়াটি নিয়ে আসেন। মূলত আলু উত্তোলনের মৌসুমে আলু পরিবহনের কাজ করবেন এই আশায় তিনি এখানে আসেন।
কিন্তু এখনো আলু উত্তোলন শুরু না হওয়ায় আলু পরিবহন বা সরবরাহের কোনো কাজ পাচ্ছেন না দুদু মিয়া। এতে করে ঘোড়ার খাবার ও নিজের খরচ চালাতে হিমশিম খেতে হচ্ছে তাকে।
দুদু মিয়া বলেন, “আলুর মৌসুম শুরু হবে ভেবে গাইবান্ধা থেকে ঘোড়া নিয়ে এখানে এসেছি। কিন্তু এখনো আলু তোলা শুরু হয়নি। তাই কোনো কাজ পাচ্ছি না। ঘোড়ার খাবার আর নিজের খরচ চালানো খুব কষ্ট হয়ে যাচ্ছে।”
স্থানীয় শিক্ষার্থী আব্দুল্লাহ বলেন, আলু উত্তোলন শুরু হলে দুদু মিয়া কাজ পেতে পারেন। তবে কাজ শুরু না হওয়া পর্যন্ত তিনি বেশ বিপাকে রয়েছেন।
স্থানীয় ইউপি সদস্য এখলাস সর্দার বলেন, দুদু মিয়া আলু উত্তলন শুরু আগে এসে কাজ করতে পারছেন না। আমি আমার পক্ষ থেকে যতটুক সম্ভব সহযোগিতা করবো।