ডোমারে উপসহকারী কৃষি কর্মকর্তাকে গলাধাক্কা: ইউপি সদস্য গ্রেপ্তার

ডোমার (নীলফামারী) প্রতিনিধি

সারাবাংলা

নীলফামারীর ডোমার উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নে দায়িত্ব পালনকালে এক উপসহকারী কৃষি কর্মকর্তাকে শারিরীক ভাবে লাঞ্চিত করার ঘটনায় উক্ত ইউনিয়নের

2026-03-12T15:22:52+00:00
2026-03-12T15:49:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডোমারে উপসহকারী কৃষি কর্মকর্তাকে গলাধাক্কা: ইউপি সদস্য গ্রেপ্তার
ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৩:২২ পিএম  আপডেট: ১২.০৩.২০২৬ ৩:৪৯ পিএম  (ভিজিট : ৩৬৪)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি


নীলফামারীর ডোমার উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নে দায়িত্ব পালনকালে এক উপসহকারী কৃষি কর্মকর্তাকে শারিরীক ভাবে লাঞ্চিত করার ঘটনায় উক্ত ইউনিয়নের  ৯নম্বর ওয়ার্ডের সদস্য আমিনার রহমানকে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ।

বুধবার (১১মার্চ) ডোমার বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।জানা গেছে,গত ৯মার্চ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ভোগডাবুড়ি ইউনিয়নের বিওপি বাজারে সার বিতরণকে কেন্দ্র করে ৭,৮ও ৯ নং ব্লকের দায়িত্বে থাকা উপসহকারী কৃষি কর্মকর্তা নুরন নবীকে শারিরীকভাবে লাঞ্ছিত ও ঘাড়ধাক্কা দেন ইউপি সদস্য আমিনার রহমান। জনসম্মূক্ষে ঘাড় ধাক্কা দেওয়ার ঘটনায় উপজেলা জুড়ে চলে আলোচনা সমালোচনা।

ভুক্তভোগী উপসহকারী কৃষি কর্মকর্তা নুরন নবীর সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি জানান, গত ৯মার্চ তার ব্লকে সার বিতরণের দিন ছিল। ওই মাসে তিনি মোট ১৪৫ বস্তা সার বিতরণের বরাদ্দ পান। সে অনুযায়ী বিওপি বাজারে সার বিতরণ করতে গেলে ইউপি সদস্য আমিনার রহমান কোনো কিছু না জেনেই তার ওপর চড়াও হন। 

তিনি বলেন, “বেটা, সার এত কম কেন? সবাইকে সার দিয়ে যেতে হবে।” একপর্যায়ে তিনি আমাকে মারধর ও ঘাড়ধাক্কা দেন। আমি বরাদ্দের কাগজপত্র দেখাতে চাইলেও তিনি সে বিষয়ে কর্নপাত করেনি। পরে ঘটনার পর তিনি ডোমার থানায় একটি মামলা দায়ের করেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন।

ভোগডাবুড়ি ইউপি পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম কালু ইউপি সদস্যের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন,একজন সরকারী কর্মকর্তাকে দায়িত্ব পালনরত অবস্থায় মারধর করা বেআইনী।এব্যাপারে মামলা করা হয়েছে ও পুলিশ অভিযুক্ত আমিনার রহমানকে গ্রেফতার করেছে।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মো.হাবিবুল্লাহ বলেন, মামলার ভিত্তিতে ইউপি সদস্য আমিনার রহমানকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy