প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৬:২১ পিএম (ভিজিট : ৯০)

X
অর্থ সহায়তা বিতরণ
পারিবারিক আয় বৃদ্ধির জন্য অতি-দরিদ্র পরিবারের মাঝে শর্তসাপেক্ষে নগদ অর্থ সহায়তা কর্মসূচি চালু করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নীলফামারী এরিয়া প্রোগ্রাম অফিস।
নীলফামারী সদর উপজেলার পলাশবাড়ী ইউনিয়ন পরিষদ চত্ত্বরে বৃহস্পতিবার সকালে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নীলফামারী এরিয়া প্রোগ্রাম অফিসের আয়োজনে আয় বৃদ্ধির জন্য অতি-দরিদ্র পরিবারের মাঝে শর্তসাপেক্ষে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুবাশ্বিরা আমাতুল্লাহ। গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি নারায়ন চন্দ্র রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন পলাশবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান খন্দকার ইব্রাহীম তালুকদার, প্রোগ্রাম অফিসার মৈত্রী স্নাল, সফল উপকারভোগী মোমেনা বেগমসহ আরো অনেকে। স্বাগত বক্তব্য রাখেন, এরিয়া কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার অনুকুল চন্দ্র বর্মন।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নীলফামারী এরিয়া প্রোগ্রাম অফিসের কর্মএলাকা পলাশবাড়ী, খোকশাবাড়ী, টুপামারী ও পৌর এলাকার ২৫০ জনের মাঝে দশ হাজার ১৮৫ টাকা করে শর্তসাপেক্ষে প্রদান করা হয়।