নলছিটিতে ঋণের চাপে চা দোকানির আত্মহত্যা

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

সারাবাংলা

ঝালকাঠির নলছিটিতে ঋনের চাপ সইতে না পেরে মিলন হাওলাদার (৩৫) নামের এক চা দোকানির আত্মহত্যা করেছেন বলে দাবি

2026-03-12T18:46:05+00:00
2026-03-12T18:46:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নলছিটিতে ঋণের চাপে চা দোকানির আত্মহত্যা
নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৬:৪৬ পিএম   (ভিজিট : ৫৮)
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি


ঝালকাঠির নলছিটিতে ঋনের চাপ সইতে না পেরে মিলন হাওলাদার (৩৫) নামের এক চা দোকানির আত্মহত্যা করেছেন বলে দাবি তার পরিবারের। 

বুধবার (১১ মার্চ) সকাল ৭ টায় উপজেলার দপদপিয়া ইউনিয়নের জুরকাঠি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিলন হাওলাদার জুরকাঠি গ্রামের দেলোয়ার হোসেন হাওলাদারের ছেলে। তিনি স্থানীয় শিমুলতলা বাজারে একটি চা’য়ের দোকান পরিচালনা করতেন। পরিবার সূত্রে জানা গেছে, বুধবার সকালে নিজ বসতঘরের পাটাতনের সাথে ঝুলন্ত অবস্থায় প্রতিবেশীরা তাকে দেখতে পেয়ে পরিবারের লোকজনকে খবর দেন। পরে নলছিটি থানা পুলিশ এসে তার লাশ উদ্ধার করে। মিলন হাওলাদার বিভিন্ন এনজিওতে ৬ লক্ষাধিক টাকারও অধিক ঋন করেছিলেন। আত্মহত্যা করার আগে তিনি একটি সুইসাইড নোট লিখে গিয়েছেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

নলছিটি থানার (ওসি) মো. আরিফুল আলম জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy