কালুখালীতে ভেটেনারী হাসপাতালে সাশ্রয়ী মূল্যে ডিম দুধ বিক্রয় কার্যক্রম

কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি

সারাবাংলা

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল, কালুখালী, রাজবাড়ীর উদ্যোগে পবিত্র রমজান মাসে নিম্ন আয়ের মানুষের আমিষের চাহিদা পূরণের

2026-03-12T19:12:05+00:00
2026-03-12T19:12:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কালুখালীতে ভেটেনারী হাসপাতালে সাশ্রয়ী মূল্যে ডিম দুধ বিক্রয় কার্যক্রম
কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৭:১২ পিএম   (ভিজিট : ৫৬)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

 উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল, কালুখালী, রাজবাড়ীর উদ্যোগে পবিত্র রমজান মাসে নিম্ন আয়ের মানুষের আমিষের চাহিদা পূরণের জন্য সাশ্রয়ী মূল্যে ডিম ও দুধ বিক্রয় কার্যক্রম শুরু অব্যাহত আছে। যা সরকারি অফিস খোলাকালীন সময় পর্যন্ত চালু রয়েছে।

এ কার্যক্রমের আওতায় একজন ক্রেতা  সর্বোচ্চ এক ডজন ডিম এবং হাফ লিটার দুধ ক্রয় করতে পারবেন। 

প্রতি পিস ডিমের সাশ্রয়ী মূল্য ৭.৫ টাকা এবং প্রতি লিটার দুধের মূল্য ৭০ টাকা। উক্ত সেবামূলক কার্যক্রম মনিটরিং এ আছেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ প্রকাশ রঞ্জন বিশ্বাস। 

এ ব্যাপারে ১২ মার্চ বেলা ১১ টার দিকে ভেটেনারী হাসপাতালে গিলে  উপজেলা প্রাণিসম্পদ অফিসার মোঃ রফিকুল ইসলাম রতন বলেন এটি কোন বাণিজ্যিক কার্যক্রম নয় ,এটি  পবিত্র মাহে রমজান উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় ও প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রত্যক্ষ তত্ত্বাবধানে অত্র কার্যালয়ের পক্ষ থেকে সম্পূর্ণ সেবামূলক কার্যক্রম।

স্বল্প আয়ের জনসাধারণের জন্য এ সেবামূলক কার্যক্রম ১লা মার্চ থেকে শুরু করে  আগামী ১৬ই মার্চ ২০২৬ পর্যন্ত চলমান থাকবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy