বাকেরগঞ্জে জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

সারাবাংলা

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবিরের ওপর ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিলেও দুই দিনেও

2026-03-12T19:38:49+00:00
2026-03-12T19:38:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাকেরগঞ্জে জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৭:৩৮ পিএম   (ভিজিট : ৮৪)
সংবাদ সম্মেলন
X

সংবাদ সম্মেলন

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবিরের ওপর ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিলেও দুই দিনেও পুলিশ মামলা গ্রহণ করেনি বলে দাবি করেছেন ভুক্তভোগী চেয়ারম্যান। 

বুধবার (১১ মার্চ) রাত ৯ টায় তার নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে তিনি নিজের ও পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা দাবি জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইউপি চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির বলেন, গত ৯ মার্চ সোমবার তিনি ভিজিডি কার্ডের চাল বিতরণের জন্য ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অবস্থান করছিলেন। ওই সময় নিয়ামতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহেল সিকদারের নেতৃত্বে দুষ্কৃতকারীরা মব সৃষ্টি করে পরিকল্পিতভাবে তার উপর হামলা চালায়। হামলাকারীরা তাকে মারধর করে গুরুতর আহত করে এবং প্রাণনাশের হুমকি দেয়।

তিনি জানান, এ ঘটনায় তিনি ১০ মার্চ মঙ্গলবার বাকেরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিলেও পুলিশ অদ্যাবধি মামলা এজহার কিংবা হামলাকারীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি। এ ঘটনায় তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন বলে জানান। 

সংবাদ সম্মেলনে চেয়ারম্যান আরও বলেন, আমি একজন জনপ্রতিনিধি হওয়া সত্ত্বেও আজ নিরাপত্তাহীনতায় ভুগছি। যে কোনো সময় আমার উপর আবারও হামলা হতে পারে। এমনকি হামলাকারীরা বুধবার (১১ মার্চ) কথিত মানববন্ধন করে অশ্লীল ও কুরুচিপূর্ণ ভাষায় তার বিরুদ্ধে বক্তব্য প্রদান করে অপপ্রচার চালাচ্ছে। এমনকি হামলাকারীরা এআই প্রযুক্তি ব্যবহার তার ছবি ব্যঙ্গ করে ইউনিয়ন পরিষদের সামনে ব্যানার টাঙ্গিয়ে রেখেছে।

লিখিত বক্তব্য ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, হামলাকারীরা তার ওপর হামলা চালিয়ে মারধর করেই ক্ষান্ত হয়নি। বুধবার বেলা ১২ টার সময় বিএনপি নেতার সোহেল সিকদারের নেতৃত্বে ৪০-৫০ ভাড়াটে লোকজন ইউনিয়ন পরিষদের সামনে মহড়া দিয়ে তাকে অশ্লীল ভাষায় গালাগাল ও খুন জখমের হুমকি দেয়। পুলিশের প্রতি ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, আমি যদি হত্যা, গুম কিংবা বড় কোন ধরনের ক্ষতির সম্মুখীন হই তার জন্য বাকেরগঞ্জ থানা পুলিশ দায়ী থাকবে।

 হামলাকারীদের বিরুদ্ধে মামলা এজাহার করে অভিযুক্তদের গ্রেফতারের জন্য তিনি মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট দাবি জানান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy