প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৫:০৯ পিএম আপডেট: ১২.০৩.২০২৬ ৯:২৪ পিএম (ভিজিট : ৮০)

X
গ্রেপ্তার হওয়া আসামিরা
গাজীপুরের টঙ্গীর বিভন্ন স্থানে অভিযান চালিয়ে ছিনতাই ও মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রও জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) টঙ্গী পূর্ব থানার পুলিশের একাধিক দল টঙ্গীর এরশাদনগর, ব্যাংক মাঠ বস্তি ও টঙ্গীবাজার এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, অভিযানের সময় কয়েকজনের ঘর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এলাকায় দীর্ঘদিন ধরে ছিনতাই ও মাদক কারবারের অভিযোগ থাকায় এ অভিযান পরিচালনা করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন— শাকিল, জয়, জাহিদ, হৃদয়, শান্ত, সোহাগ, মামুন, নাসির, খালিদ হাসান, শিবা, পারভেজ, মাসুম, কিরণ, মুক্তার, মাইনউদ্দিন রাব্বি ও জয় ওরফে মোটো জয়।
এবিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।