শ্রীমঙ্গলে পুবালী ব্যাংকের ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা

আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল

সারাবাংলা

শ্রীমঙ্গলে পুবালী ব্যাংকে আজ বিকেল ৫ টায় ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা অনু্ষ্ঠিত হয়েছে।মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে

2026-03-12T21:30:43+00:00
2026-03-12T21:30:43+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
শ্রীমঙ্গলে পুবালী ব্যাংকের ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা
আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৯:৩০ পিএম   (ভিজিট : ৬৮)
মতবিনিময় সভা
X

মতবিনিময় সভা

শ্রীমঙ্গলে পুবালী ব্যাংকে আজ বিকেল ৫ টায় ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা অনু্ষ্ঠিত হয়েছে।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুবালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক ও মৌলভীবাজার অঞ্চল প্রধান প্রদ্যোুৎ কান্তি দাশ। বিশেষ অতিথি ছিলেন পুবালী ব্যাংকের মৌলভীবাজার অঞ্চলের সহকারী মহা- ব্যবস্থাপক আলমগীর হোসেন।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পুবালী ব্যাংক শ্রীমঙ্গল শাখার ব্যবস্থাপক প্রণয় দেবনাথ।

পৃবালী ব্যাংক পর্যটন নগরী উপশাখার ব্যবস্থাপক জান্নাতুল ফেরদৌসের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর মীর এম এ সালাম, ব্যবসায়ী নুর মোহাম্মদ, বালিশিরা রিসোর্টের ম্যানেজার ইয়াসির আরাফত স্বপন প্রমুখ।

মতবিনিময় সভায় জানানো হয়, পুবালী ব্যাংকের ক্যাশলেস সেবা সমূহের মধ্যে রয়েছে ফ্রি ব্যাংক হিসাব খোলার সুবিধা, তাৎক্ষণিক ফ্রি ডেবিট কার্ড প্রদান, পূবালী ব্যাংকিং অ্যাপ রেজিস্ট্রেশন সুবিধা, পূবালী ব্যাংক হিসাবের সাথে বায়োমেট্রিক রেজিস্ট্রেশন সুবিধা, ব্যবসায়িদের জন্য পজ ও বাংলা কিউআর আবেদনের সুবিধা ও অন্যান্য ব্যাংকিং সুবিধা।

পুবালী ব্যাংক সুত্র জানায়, আগামী তিনদিন শ্রীমঙ্গলের নতুন বাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক ক্যাম্পেইন চলমান থাকবে।

পরে ব্যাংক ভবনে দোয়া মাহফিল ও ইফতার অনু্ষ্ঠিত হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy