প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৯:২৬ পিএম (ভিজিট : ৮৫)

X
র্যাব ৮ সদর কোম্পানির লঞ্চঘাট এলাকায় টহল
ঈদ-উল ফিতরকে সামনে রেখে জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে বিশেষ অভিযানে নেমেছে র্যাব-৮ এর বরিশাল সদর দপ্তরের একাধিক টিম। টিমের নেতৃত্ব দিচ্ছেন সদর কোম্পানির কোম্পানি কমান্ডার মেজর মোঃ রওনক জাহান। বৃহস্পতিবার (১২ মার্চ) দিনব্যাপী এসব অভিযান পরিচালিত হয়।
র্যাব-৮ এর মিডিয়া সেল সূত্রে জানা গেছে, ঈদকে কেন্দ্র করে দুর-দুরান্ত থেকে কেনাকাটা সহ নানা প্রয়োজনে প্রতিদিন অসংখ্য মানুষ বরিশাল নগরীতে প্রবেশ করেন। এছাড়া ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে নারীর টানে লঞ্চ ও বাস যোগে যাত্রীরা বরিশালে আসেন। এসব যাত্রীরা রাত কিংবা ভোর রাতে বরিশাল লঞ্চ ও বাস টার্মিনালে নেমে গন্তব্যস্থলে যান।
জনসাধারণের এই বাড়তি চাপকে কেন্দ্র করে একদিকে যেমন পরিবহন ব্যবসায়ীরা অতিরিক্ত ভাড়া আদায়ের মাধ্যমে যাত্রী হয়রানি করার চেষ্টা করে, তেমনি কিছু অপরাধও সংঘঠিত হয়। অপরাধিরা এই সময়টাকেই তাদের অপকর্মের জন্য বেছে নেয়। যাত্রীদের নির্বিঘœ চলাচল নিশ্চিত করা সহ ব্যাবসায়ী ও ক্রেতাদের নিরাপত্তা নিশ্চিতে র্যাব-৮ ভ্রাম্যমান টহল অভিযান বৃদ্ধি করেছে।
প্রতিদিনই র্যাবের একাধিক গাড়ি নগরজুরে টহল দিচ্ছে। শুধু তাই নয় র্যাব-৮ এর সদর কোম্পানির কোম্পানি কমান্ডার মেজর মোঃ রওনক জাহান এর নেতৃত্বে একাধিক টিম লঞ্চঘাট, বাসস্ট্যান্ডসহ মার্কেট এলাকায় টহল দিচ্ছে। টহল টিম কথা বলছেন পরিবহন শ্রমিক, যাত্রী, ব্যবসায়ী ও ক্রেতাদের সাথে। আশ্বস্ত করছেন নিরাপত্তা জোরদারের বিষয়ে। এর সুফলও পাচ্ছে বরিশালবাসী।
বিগত দিনে মার্কেটগুলোতে রোজার ভিড় বাড়ার সাথে সাথে ছিনতাই, চুরিসহ নানা ঘটনার খবর ছিলো স্বাভাবিক। তবে এবার র্যাবের টহল ও নজরদারি বৃদ্ধির কারনে এরকম কোন ঘটনার খবর পাওয়া যায়নি।
এ ব্যাপারে র্যাব-৮ এর কোম্পানি কমান্ডার মেজর মোঃ রওনক জাহান জানান, র্যাব-৮ এর অধিনায়কের নির্দেশে আমরা বরিশাল নগরীসহ অন্যান্য জেলাগুলোতেও সমানভাবে টহল বৃদ্ধি করেছি। যাতে করে পরিবহন যাত্রীরাসহ দুর-দুরান্ত থেকে কেনা-কাটা করতে আসা ক্রেতারা নির্বিঘেœ তাদের প্রয়োজন সাড়তে পারেন। তাছাড়া ঈদকে কেন্দ্র করে মাদকের বিস্তার রোধেও র্যাব-৮ কাজ করছে বলে এই কর্মকর্তা জানান।