প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৯:৩৩ পিএম (ভিজিট : ৬৩)

X
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬
সাতক্ষীরা সদর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ঝাউডাঙ্গা কলেজ ও শ্রেষ্ঠ কলেজ প্রতিষ্ঠান ২০২৬ এর প্রধান হলেন ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ মোঃ খলিলুর রহমান।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টায় সাতক্ষীরা সদর উপজেলা অডিটরিয়ামে আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এর উপজেলা পর্যায়ের সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা কলেজ শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান এবং অত্র কলেজের অধ্যক্ষ জনাব মো: খলিলুর রহমান টানা দ্বিতীয় বার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী অফিসার অর্ণব দত্তের উপস্থিতে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের পুরস্কার গ্রহণ করেন ঝাউডাঙ্গা কলেজের সভাপতি মো: আমজাদ হোসেন এবং শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধানের পুরস্কার গ্রহণ করেন অধ্যক্ষ মোঃ খলিলুর রহমান।