নারায়ণগঞ্জে ঝুটের গোডাউনে আগুন, প্রায় দেড় লাখ টাকা ক্ষতি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় একটি জুটের গোডাউনে ভয়াবহ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে

2026-03-13T11:36:54+00:00
2026-03-13T11:36:54+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নারায়ণগঞ্জে ঝুটের গোডাউনে আগুন, প্রায় দেড় লাখ টাকা ক্ষতি
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ১১:৩৬ এএম   (ভিজিট : ৫৩)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি


নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় একটি জুটের গোডাউনে ভয়াবহ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
 
বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে উপজেলার নবীগঞ্জ কাইতাখালি কাঠপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, বন্দর উপজেলার নাসিক ২৪ নম্বর ওয়ার্ডের নবীগঞ্জ কাইতাখালি কাঠপট্টি এলাকায় মো. জসীমউদ্দীনের মালিকানাধীন একটি জুট গোডাউনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত গোডাউনের ভেতরে ছড়িয়ে পড়ে। এতে আগুন পুড়ে ছাই হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। 

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
অগ্নিকাণ্ডে প্রায় এক লাখ পঞ্চাশ হাজার টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপের কারণে প্রায় তিন লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।

তিনি আরো বলেন, ‘ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ও পুলিশের মোবাইল টিমের সমন্বিত প্রচেষ্টায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy