পূর্বধলায় ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে মুত্যু ১

পূর্বধলা (নেত্রকাণা) প্রতিনিধি:

সারাবাংলা

নেত্রকোনার পূর্বধলায় শুক্রবার সকালে হ্যান্ড ট্রাক্টর-মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. সজুদুল হক (৬০) নামে এক মোটর সাইকেল চালকের

2026-03-13T17:04:53+00:00
2026-03-13T19:15:31+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
পূর্বধলায় ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে মুত্যু ১
পূর্বধলা (নেত্রকাণা) প্রতিনিধি:
প্রকাশ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৫:০৪ পিএম  আপডেট: ১৩.০৩.২০২৬ ৭:১৫ পিএম  (ভিজিট : ৬০)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি


নেত্রকোনার পূর্বধলায় শুক্রবার সকালে হ্যান্ড ট্রাক্টর-মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে  মো. সজুদুল হক (৬০) নামে এক মোটর সাইকেল চালকের মৃত্যু হয়েছে। 

পূর্বধলা রেল স্টেশন থেকে দেওটুকোণ রোডে ছোছাউড়া আইডিয়াল স্কুলের পাশে এ দুর্ঘটনা ঘটে। এ সময় মোটর সাইকেল আরোহী মোফাজ্জল হোসেন এবং ১২ বছর বয়সী শিশু আনাস গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত সজুদুল হাসান উপজেলার ছোছাউড়া গ্রামের মৃত আব্দুল গফুরের পুত্র। 

জানা গেছে শুক্রবার দুপুরের দিকে একটি ইট বোঝাই ট্রাক পূর্বধলা থেকে স্টেশন হয়ে দেওটুকোনের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে একটি মোটরসাইকেল চালকসহ দুইজন আরোহী নিয়ে আসার সময় ছোছাউড়া আইডিয়াল স্কুলের পাশে মুখোমুখি সংঘর্ষ বাধে। এ সময় মোটরসাইকেল চালক মো. সজুদুলের ঘটনা স্থলেই মৃত্যু হয়। দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী মোফাজ্জল হোসেন (২৮) এবং ১০ বছর বয়সী শিশু আনাস গুরুতর আহত হয়। আহত আনাস নিহত সজুদুল হকের মেয়ের নাতি এবং টিকুরিয়া গ্রামের আলাল খানের ছেলে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

খবর পেয়ে পুলিশ দ্রæত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ সময় দুর্ঘটনাগ্রস্ত মোটরসাইকেল (ঢাকা মেট্রো-হ ৩৯-৫৭৫৩) এবং ইটবোঝাই হ্যান্ডট্রলিটি জব্দ করা হয়। পূর্বধলা থানার পুলিশ সদস্য আমিরুল জানান, "মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে এবং মোটরসাইকেল ও হ্যান্ডট্রলি জব্দকরা হয়েছে। হ্যান্ডট্রলি চালক পলাতক রয়েছে। এঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।" 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy