বদলগাছীতে বৃষ্টিতে প্রায় দশ কোটি টাকার কাঁচা ইট নষ্ট, মালিকেরা হতাশায়
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৩:৫৭ পিএম আপডেট: ১৩.০৩.২০২৬ ৮:০২ পিএম (ভিজিট : ৫৩)

X
সংগৃহীত ছবি
নওগাঁর বদলগাছীতে হঠাৎ রাতে আকাশের বৃষ্টির কারণে খলিয়ানে থাকা লাখ লাখ কাঁচা ইট নষ্ট হয়ে হয়েছে।
উপজেলার ২৪টি ইট ভাটা মিলে প্রায় ১০ কোটি টাকার ক্ষতি সাধন হয়েছে। ইট ভাটা মালিক সমিরি সভাপতি এনামুল হক বলেন আমার ৩টি ভাটার খলিয়ানে প্রায় ৯লাখ কাঁচা ইট তৈরী করা ছিল। হঠাৎ গত বুধবার রাতে মসুর ধারে বৃষ্টির কারণে সমদয় কাঁচা ইট গলিয়ে নষ্ট হয়ে গেছে। তিনি আমরা মালিক গন ভাটার শুরুতেই ইট বিক্রি করে ঝণ করি শেষ সময় পরিশোধ করতে হয়।
শেষ সময় এসে আমাদের কয়লা বাঁকী সহ বিভিন্ন দেনা পরিশোধ করতে হয়। ঈদের আগে আমাদের লেবার প্রেমেন্ট করতে হয়। এখন আমরা কি করব হতাসা গ্রস্ত পড়েছি। ভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক সাহাৎত হোসেন বলেন আমার ভাটায় প্রায় ১৬ থেকে ১৮ লাখ কাঁচা ইট নষ্ট হয়েছে। প্রায় ৩০লাখ টাকার ক্ষতি হয়েছে। তারা বলেন এখন ইট পোড়ার শেষ সময় থলিয়ানে থাকা নষ্ট হওয়া ইট গুলো সরিয়ে নিতে লেবারের প্রয়োজন এবং অনেক বাইবহুল খরচ।
তারা ছাড় নতুন কওে ইট তৈরীর আসময় নই ফলে আমাদে মোটা অংকের লোকশান গুনতে হচ্ছে। ভাটা মালিক সমিতির সভাপতি বলেন উপলোর ২৪টি ভাটা মিলে প্রায় ১০কোটি টাকার ক্ষতি সাধন হয়েছে। এমন ক্ষতি হয়েছে কোন ইট ভাটা মালিক কুলে উঠতে পারবেনা।