লক্ষ্মীপুরের রামগতিতে ঘরে ঢুকে নামাজরত অবস্থায় শারমিন আক্তার নামে এক গৃহবধুকে এর ছুরিকঘাত করে আহত করার অভিযোগে তিন যুবককে আটক করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত আটটার দিকে উপজেলার জোর গাজী ইউনিয়নের দক্ষিণ টুমচর এলাকার মোহাম্মদ রিপন উদ্দিনের বাড়িতে খবর পেয়ে রামগতি থানার পুলিশ অভিযান চালিয়ে রাতেই ওই তিন যুবককে আটক করে থানায় নিয়ে যায়।
অতিরিক্ত পুলিশ সুপার রামগতি সার্কেল শামসুল আলম ওসি লিটন দেওয়ান শুক্রবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে যান। আহত শারমিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয় সেখানে তার শরীরের বিভিন্ন জায়গায় ৭-৮ টি সেলাইয়ের প্রয়োজন হয়।
পরদিন শুক্রবার (১৩মার্চ) সকালে শারমিনের স্বামী মোহাম্মদ রিপন উদ্দিন বাদী হয়ে রামগতি থানায় তিনজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। আসামিরা হচ্ছে চরগাজী ইউনিয়নের দক্ষিণ টুমচর এলাকার গিয়াস উদ্দিনের ছেলে মোহাম্মদ রাজু (১৯) একই এলাকার আবুল খায়ের সর্দারের ছেলে সালাউদ্দিন (২৩) এবং গোলাম কিবরিয়ার ছেলে মোঃ রাসেল (২০) ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায় এলাকার বখাটে চিহ্নিত অপরাধী বে পরিচিত ছিল তারা। তাদের বিরুদ্ধে এলাকার ধর্ষণ মামলা এবং মন্দির চুরিসহ একাধিক মামলা রয়েছে বলে জানা যায়।ঘটনার দিন রিপন বাড়িতে ছিল না তার স্ত্রী শারমিন আক্তার ঘরে এশার নামাজ পড়ছিলেন ওই অবস্থায় তারা তিন যুবক ঘরে ঢুকে তাকে ঝাপট ধরে অনুপস্থিত ধস্তাধস্তির এক পর্যায়ে তাদের সাথের একজন ছুরি দিয়ে শারমিনকে এলোপাতাড়ি আঘাত করে তার চিৎকারে ঘরের শিশু সন্তানেরা চিৎকার দিয়ে উঠলে তারা পালিয়ে যায় ধারণা করা হচ্ছে মূলত চুরির উদ্দেশ্যে তারা ঘরে প্রবেশ করে।
রামগতি থানার পুলিশ পরিদর্শক ওসি লিটন দেওয়ান ঘটনা নিশ্চিত করে জানান বেশ কিছুদিন ধরে এলাকায় চুরি ডাকাতি বেড়েছে এতে বেশ কিছু ডাকাতকে ধরে মামলায় দেওয়া হয়েছে এবং তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।আজকের ঘটনাও খবর পেয়ে পুলিশ সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে অপরাধীদের আটক করতে সক্ষম হয় অপরাধীদের বিরুদ্ধে ধর্ষণ মামলা ও মন্দির চুরিসহ আরো একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় শারমিনের স্বামী রিপন বাদী হয়ে তিনজনের মামলা দিলে তাদের পাঠানো হয়েছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অপরাধীদের ধরতে পুলিশ তৎপর রয়েছে।