লামায় নবগঠিত হিউম্যান রাইটস কমিটির অভিষেক ও ইফতার মাহফিল

বান্দরবান প্রতিনিধি

সারাবাংলা

বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন (BHRF) একটি অরাজনৈতিক, বেসরকারি সংস্থা, যার মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশে মানবাধিকার সুরক্ষা, সচেতনতা বৃদ্ধি

2026-03-13T21:55:44+00:00
2026-03-13T21:55:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
লামায় নবগঠিত হিউম্যান রাইটস কমিটির অভিষেক ও ইফতার মাহফিল
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৯:৫৫ পিএম   (ভিজিট : ২৭৫)
কমিটির অভিষেক ও ইফতার মাহফিল
X

কমিটির অভিষেক ও ইফতার মাহফিল

বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন (BHRF) একটি অরাজনৈতিক, বেসরকারি সংস্থা, যার মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশে মানবাধিকার সুরক্ষা, সচেতনতা বৃদ্ধি এবং আইনের শাসন প্রতিষ্ঠা কর। এটি নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, পারিবারিক সহিংসতা রোধ, আইনি সহায়তা প্রদান এবং প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রক্ষায় কাজ করে।

এই লক্ষ্য উদ্দেশ্য সামনে রেখে মোহাম্মদ ইয়াহিয়া সভাপতি, প্রিয়দর্শী বড়ুয়া, এডঃ মোঃ সাদেকুল মাওলা সহ সভাপতি,এডঃ মোঃ মামুন মিয়া সাধারণ সম্পাদক, এডঃ মিজানুর রহমান সহ-সাধারণ সম্পাদক, মোঃ সাহাব উদ্দিন রিটু সাংগঠনিক সম্পাদক, মুহাম্মদ ফরিদুল আলম কোষাধ্যক্ষ,এডঃ শওকত ওসমান অফিস সম্পাদক, মোঃ রফিকুল ইসলাম প্রচার সম্পাদক, মেহেরুন্নিছা প্রবাসী বিষয়ক সম্পাদক, ডাঃ জাহাঙ্গীর আলম, মোঃ আসিফ ইশতিয়াক,আশীষ কুমার দত্ত, মোঃ সরওয়ার, নুরুল করিম আরমান, মোহাম্মদ আলম, মোঃ নুরুল আমিন, মিমিচাইন মার্মা,এস,এম, মিসবাহুল করিমকে নির্বাহী সদস্য করে ১৯ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটির অনুমোদনের জন্য পাঠালে ১৪ জানুয়ারি ২০২৬ তারিখে অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি।

শুক্রবার (১৩ মার্চ) বিকেল ৫টায় মডেল মসজিদে ইসলামিক ফাউণ্ডেশনের সভাকক্ষে বর্ণিল আয়োজনে এই নব গঠিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে কমিটির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মামুন মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন সহ সভাপতি এ্যাডভোকেট সাদেকুল মাওলা ধ্রুব। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া, ইসলামিয়া ডিগ্রী মাদ্রাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. তমিজ উদ্দিন, ইত্তেফাক প্রতিনিধি মো. কামালুদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন,বান্দরবান জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ও সাবেক মেয়র মোঃ আমির হোসেন, মাতামুহুরী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জামায়েত ইসলামী লামা শাখার আমির কাজী মোঃ ইব্রাহীম প্রমুখ। এছাড়াও শিক্ষক সাংবাদিক, নব গঠিত কমিটির অন্যান্য সদস্য ও নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মডেল মসজিদের খতিব মুফতি ইব্রাহিম খলিল সাদেকী।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy