নওগাঁর পোরশা থানার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশের সহযোগিতায় শুক্রবার পোরশা থানা প্রাঙ্গণে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পোরশা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাকিবুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মনিরুল ইসলাম পিপিএম (বার), সহকারী পুলিশ সুপার (সাপাহার সার্কেল) শ্যামলী রানী বর্মন, পোরশা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শাহ্ আলমসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা।
ইফতারের আগে সংক্ষিপ্ত বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম পোরশা থানার কর্মকর্তা ও সদস্যদের এলাকার জনগণের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে আরও তৎপর হওয়ার নির্দেশনা দেন।
পরে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।