ইরানি মিসাইলের আঘাতে যুক্তরাষ্ট্রের ৫ বিমান ক্ষতিগ্রস্ত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে অবস্থানরত যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর পাঁচটি জ্বালানি সরবরাহকারী বিমান ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। একজন

2026-03-14T11:31:20+00:00
2026-03-14T11:31:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইরানি মিসাইলের আঘাতে যুক্তরাষ্ট্রের ৫ বিমান ক্ষতিগ্রস্ত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ১১:৩১ এএম   (ভিজিট : ১৩১)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে অবস্থানরত যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর পাঁচটি জ্বালানি সরবরাহকারী বিমান ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। একজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে  শুক্রবার (১৩ মার্চ) এ তথ্য প্রকাশ করেছে ওয়াল স্ট্রিট জার্নাল।

প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি সৌদি আরবের ওই বিমানঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সময় বিমানগুলো আঘাতপ্রাপ্ত হয়। তবে সেগুলো সম্পূর্ণ ধ্বংস হয়নি। বর্তমানে ক্ষতিগ্রস্ত বিমানগুলো মেরামতের কাজ চলছে। এ হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে ইরানের উপকূলে অবস্থিত খারগ দ্বীপে বোমা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। দ্বীপটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির কাছে অবস্থিত।

স্থানীয় সময় শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ড মধ্যপ্রাচ্যের ইতিহাসে অন্যতম শক্তিশালী বিমান হামলা চালিয়েছে। এতে ইরানের ‘মুকুটের মণি’ হিসেবে পরিচিত খারগ দ্বীপের সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে।

তিনি আরও বলেন, দ্বীপটির তেল অবকাঠামো ধ্বংস করার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে ইরান বা অন্য কেউ যদি হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের স্বাধীন ও নিরাপদ পথ ব্যাহত করার চেষ্টা করে, তাহলে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হতে পারে।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy