নলছিটি প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

নল‌ছি‌টি (ঝালকা‌ঠি) প্রতি‌নি‌ধি

সারাবাংলা

ঝালকাঠির ঐতিহ্যবাহী নলছিটি প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৩মার্চ) আয়োজিত এ অনুষ্ঠানে সাংবাদিক, সুধীজন, প্রশাসনের

2026-03-14T14:37:48+00:00
2026-03-14T14:37:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নলছিটি প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
নল‌ছি‌টি (ঝালকা‌ঠি) প্রতি‌নি‌ধি
প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ২:৩৭ পিএম   (ভিজিট : ১১০)
দোয়া ও ইফতার মাহফিল
X

দোয়া ও ইফতার মাহফিল

ঝালকাঠির ঐতিহ্যবাহী নলছিটি প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১৩মার্চ) আয়োজিত এ অনুষ্ঠানে  সাংবাদিক, সুধীজন, প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ইফতার ও দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি মো. এনায়েত করিম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এম সবুজ। 

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করা হয়। পরে উপস্থিত সকলকে নিয়ে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের ইফতার ও দোয়া অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দেন নলছিটির সহকারী কমিশনার (ভূমি) মো. রিজভী আহমেদ সবুজ, নলছিটি থানার ওসি মো. আরিফুল আলম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.আশ্রাফ আলী, পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক সামছুল আলম খান বাহার, নলছিটি পৌর বিএনপি সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র মো. মজিবুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো.মাছুম শরীফ, জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারী মো. মনিরুজ্জামান, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদ আলম মান্না, যুবদল আহ্বায়ক সালাউদ্দিন আহম্মেদ শাহীন, যুগ্মআহ্বায়ক জিয়াউল কবির মিঠু, সদস্য সচিব পলাশ সজ্জ্বন, যুবদল নেতা হাসিবুল হাসান সবুজ, ছাত্রদলের সদস্য সচিব সুজন খান, যুগ্মআহ্বায়ক আদিব হাসান, ভলানটিয়ার্স অব নলছিটির আহ্বায়ক মো. শাহাদাত আলমসহ আরো অনেকে। এছাড়াও ইফতার মাহফিলে প্রেসক্লাবের সদস্যরাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। পরে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহসহ ইরান ও ফিলিস্তিন রাষ্ট্রের জন্য বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মাহাবুবুর রহমান শামীম।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy