আটোয়ারীতে বিশেষ পরিস্কার পরিছন্নতা অভিযান ও শোভাযাত্রা

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি

সারাবাংলা

ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে শোভাযাত্রা ও বিশেষ

2026-03-14T14:53:41+00:00
2026-03-14T14:53:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আটোয়ারীতে বিশেষ পরিস্কার পরিছন্নতা অভিযান ও শোভাযাত্রা
আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ২:৫৩ পিএম   (ভিজিট : ২১১)
শোভাযাত্রা ও বিশেষ পরিস্কার পরিছন্নতা অভিযান
X

শোভাযাত্রা ও বিশেষ পরিস্কার পরিছন্নতা অভিযান

ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে  শোভাযাত্রা ও বিশেষ পরিস্কার পরিছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৪ মার্চ) সকালে প্রথমে ইউএনও রিপামনি দেবীর নেতৃত্বে পরিষদ চত্বরে এবং পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে প্রতিষ্ঠানটির প্রধান ডাঃ মোঃ হুমায়ুন কবির এর নেতৃত্বে পৃথক পৃথক র‌্যালীদ্বয় অনুষ্ঠিত হয়। 

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রোকনুজ্জামান, ওসি (তদন্ত) মোঃ ফারুকুল ইসলাম, আইসিটি কর্মকর্তা এএম আরিফুল ইসলাম, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক কাজী মোঃ নজরুল ইসলাম দুলাল, আটোয়ারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনোজ রায় হিরু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী ও সাধারণ সম্পাদক মোঃ জাহেরুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ। 

র‌্যালী সহ বিশেষ পরিস্কার পরিছন্নতা অভিযান শেষে ইউএনও রিপামনি দেবী এবং ডাক্তার মোঃ হুমায়ুন কবীর জানান, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশক্রমে এখন থেকে সপ্তাহের প্রতি শনিবার দেশের সকল সরকারী দপ্তরে ডেঙ্গু, চিকনগুনিয়া সহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে বিশেষ পরিস্কার পরিছন্নতা অভিযান পরিচালনা করা হবে। 

মানুষ যেন স্বাস্থ্যকর পরিবেশে সরকারী সেবা গ্রহন করতে পারে, সেই লক্ষ্যে প্রধানমন্ত্রী ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে স্বেচ্ছা শ্রমের ভিত্বিতে অত্র উপজেলায় উক্ত কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু হলো






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy