প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৩:০৪ পিএম (ভিজিট : ৪২৩)

X
সুধীজনদের সম্মানে ইফতার মাহফিল
নেত্রকোণার পূর্বধলায় জাতীয়তাবাদী দল বিএনপি, পূর্বধলা উপজেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য সচিব, এএসএম শহীদুল্লাহ ইমরান সুধীজনদের সম্মানে গত শুক্রবার ইফতার মাহফিল করেছেন।
উপজেলার স্টেশন ঈদগাহ মাঠে আয়োজিত ইফতার মাহফিলে রাজনৈতিক নেতৃবৃন্দ, বীরমুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, আলেম-উলামা, ইমাম-মুয়াজ্জিন, ব্যবসায়ী, সরকারি বেসরকারি কর্মকর্তা ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
ইফতার পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ঘাগড়া ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আহমদ হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো: সাইদুর রহমান তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো: আব্দুল মান্নান, উপজেলা জাতীয় পার্টির সভাপতি ওয়াহিদুজ্জামান তালুকদার আজাদ, উপজেলা যুবদলের আহবায়ক এনামুল হক হলুদ প্রমুখ। সভার সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ আব্দুর রাশিদ । এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে এএসএম শহীদুল্লাহ ইমরান বলেন, একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নিরংঙ্কুশ সংখ্যাগরিষ্টতা পেয়ে সরকার গঠন করেছে। এর মাধ্যমে দীর্ঘ ১৭ বছরের আওয়ামী দু:শাসনের পর দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে এসেছে। এখন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী এলাকার উন্নয়নে জনগণের পাশে থেকে কাজ করে যেতে হবে। এজন্য তিনি সবাইকে ঐক্যবদ্ধহয়ে কাজ করার আহবান জানান।