সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল ​

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি

সারাবাংলা

দাগনভূঞা উপজেলার সাংবাদিক এবং রাজনৈতিক নেতৃবৃন্দের অংশগ্রহণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) থানা প্রাঙ্গণে

2026-03-14T15:40:14+00:00
2026-03-14T15:40:14+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল ​
দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৩:৪০ পিএম   (ভিজিট : ৭২)
ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
X

ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


দাগনভূঞা উপজেলার সাংবাদিক এবং রাজনৈতিক নেতৃবৃন্দের অংশগ্রহণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) থানা প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজুল আজীম নোমান এর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় সংবাদকর্মী ও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দগন উপস্থিত ছিলেন।

​ইফতারের পূর্ব মুহূর্তে এক সংক্ষিপ্ত আলোচনায় ওসি ফয়জুল আজীম নোমান বলেন, পুলিশ, সাংবাদিক এবং রাজনৈতিক নেতৃবৃন্দ সকলেই সমাজের অবিচ্ছেদ্য অংশ। আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করলে এলাকায় অপরাধ দমন এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখা সহজ হবে। তিনি এই আয়োজনে শরিক হওয়ার জন্য উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 ওসি নোমান এর সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, একে অপরের প্রতি ভ্রাতৃত্ব বোধ এবং আন্তরিক সহমর্মিতা এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে সাংবাদিকগন ও আমন্ত্রিত অতিথিবৃন্দ সন্তোষ প্রকাশ করেন। 

​অনুষ্ঠানে ইফতারের আগে দেশ ও জাতির শান্তি সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত ও দোয়া করা হয়। পরে আমন্ত্রিত অতিথিরা একসঙ্গে ইফতারে অংশ নেন।
​এ সময় সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ পুলিশের এই উদ্যোগের প্রশংসা করেন এবং জননিরাপত্তা রক্ষায় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy