মাাধবপুরে ট্রাকভর্তি দেড় কোটি টাকার ভারতীয় কসমেটিকস জব্দ

মাাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

হবিগঞ্জের মাাধবপুরে সীমান্তে এলাকায় অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ করেছে বর্ডার

2026-03-14T15:47:44+00:00
2026-03-14T15:47:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মাাধবপুরে ট্রাকভর্তি দেড় কোটি টাকার ভারতীয় কসমেটিকস জব্দ
মাাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৩:৪৭ পিএম   (ভিজিট : ৯১)
ভারতীয় কসমেটিকস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ
X

ভারতীয় কসমেটিকস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ


হবিগঞ্জের মাাধবপুরে সীমান্তে এলাকায় অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্র জানায়-শুক্রবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর একটি আভিযানিক দল জেলার মাধবপুর উপজেলার নোয়াহাটি এলাকায় সীমান্ত থেকে প্রায় ৪ কিলোমিটার ভেতরে কৌশলগত অবস্থান নেয়। রাত আনুমানিক ৩টার দিকে একটি সন্দেহভাজন ট্রাককে থামানোর সংকেত দেওয়া হলে সেটি তল্লাশি করা হয়।

তল্লাশির সময় ট্রাকটিতে থাকা ধানের তুষভর্তি বস্তার ভেতরে অত্যন্ত কৌশলে লুকানো বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন ধরনের কসমেটিকস উদ্ধার করা হয়। এছাড়া ট্রাকটির ভেতর থেকে সিমকার্ড সাপোর্টেড একটি গাড়ি ট্র্যাকিং ডিভাইসও পাওয়া যায়। পাচারের উদ্দেশ্যে আনা এসব পণ্য তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়।

এদিকে একই দিন ভোরে মাধবপুর উপজেলার রাজেন্দ্রপুর বিওপির টহলদল সীমান্তবর্তী রামনগর এলাকায় অভিযান চালিয়ে ৫৬ কেজি ভারতীয় কাঁচা মরিচ জব্দ করে। যার আনুমানিক মূল্য ৫ হাজার ৬০০ টাকা। জব্দ করা সব পণ্যের মোট সিজার মূল্য প্রায় ১ কোটি ৪৮ লাখ টাকা। এগুলো সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবি এর অধিনায়ক লেঃ কর্ণেল তানজিলুর রহমান জানান-সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। দেশের অর্থনীতি সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে স্থানীয় জনগণের সহযোগিতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy