স্বাস্থ্য কমপ্লেক্সে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

সারাবাংলা

ডেঙ্গু প্রতিরোধ দিবস ২০২৬ উপলক্ষে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ মশক নিধন ও বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা

2026-03-14T15:57:24+00:00
2026-03-14T15:57:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
স্বাস্থ্য কমপ্লেক্সে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৩:৫৭ পিএম   (ভিজিট : ১০০)
মশক নিধন ও বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
X

মশক নিধন ও বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান


ডেঙ্গু প্রতিরোধ দিবস ২০২৬ উপলক্ষে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ মশক নিধন ও বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) সকাল থেকে হাসপাতাল প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়। “নিজ আঙিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি” স্লোগানকে সামনে রেখে ডেঙ্গুর বিস্তার রোধে হাসপাতাল চত্বর ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় জমে থাকা পানি অপসারণ, ঝোপঝাড় পরিষ্কার এবং মশার বংশবিস্তার রোধে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশিদ আহমেদ চৌধুরী-এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে কর্মসূচিটি পরিচালিত হয়। এতে অংশ নেন আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মেজবাউল আলম, জুনিয়র কনসালটেন্ট ডা. আবু মোহাম্মদ হাসানসহ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশিদ আহমেদ চৌধুরী বলেন, ডেঙ্গুর ঝুঁকি কমাতে আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং কোথাও তিন দিনের বেশি পানি জমে থাকতে না দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাসপাতাল থেকেই এ সচেতনতা শুরু করতে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু স্বাস্থ্য বিভাগের উদ্যোগই যথেষ্ট নয়; এ ক্ষেত্রে স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণও জরুরি। সবাই যদি নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখেন, তাহলে ডেঙ্গুর ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।

আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মেজবাউল আলম বলেন, ফুলের টব, পরিত্যক্ত টায়ার, ড্রাম বা পানির পাত্রে জমে থাকা পরিষ্কার পানিতে এডিস প্রজাতির মশা জন্মায়। তাই এসব স্থানে পানি জমতে না দেওয়ার বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

কর্মসূচিতে অংশ নেওয়া স্বাস্থ্যকর্মীরা হাসপাতাল চত্বরের বিভিন্ন স্থান পরিষ্কার করার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে বিভিন্ন দিকনির্দেশনাও দেন।

সংশ্লিষ্টরা জানান, ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, মশা নিধন কার্যক্রম এবং জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ অব্যাহত রাখা হবে। এ ধরনের উদ্যোগের মাধ্যমে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলে ডেঙ্গুর ঝুঁকি কমানো সম্ভব বলে তারা আশা প্রকাশ করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy