মান্দায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

সারাবাংলা

নওগাঁর মান্দায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ৩১ হাজার ৩০৩টি দুস্থ ও অসহায় পরিবারের

2026-03-14T17:15:12+00:00
2026-03-14T17:15:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মান্দায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ
৩১ হাজার ৩০৩টি দুস্থ পরিবার
মান্দা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৫:১৫ পিএম   (ভিজিট : ২২৫)
কার্ডধারী পরিবারকে ১০ কেজি করে চাল দেওয়া হচ্ছে
X

কার্ডধারী পরিবারকে ১০ কেজি করে চাল দেওয়া হচ্ছে


নওগাঁর মান্দায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ৩১ হাজার ৩০৩টি দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হচ্ছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী প্রতিটি কার্ডধারী পরিবারকে ১০ কেজি করে চাল দেওয়া হচ্ছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ১৪টি ইউনিয়নে মোট ৩১ হাজার ৩০৩টি কার্ড বরাদ্দ দেওয়া হয়েছে। গত ৮ মার্চ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আরিফুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে ১২ মার্চের মধ্যে সব ইউনিয়নে চাল বিতরণ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়।
সরকারি তালিকা অনুযায়ী, উপজেলার ভারশোঁ ইউনিয়নে সর্বোচ্চ ৩ হাজার ৪১৪টি কার্ড বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া কুসুম্বা ইউনিয়নে ২ হাজার ৬৯৩টি, নুরুল্যাবাদ ইউনিয়নে ২ হাজার ৫৭৮টি, কালিকাপুর ইউনিয়নে ২ হাজার ২৯৩টি এবং পরানপুর ইউনিয়নে ২ হাজার ২৪৭টি কার্ড বরাদ্দ দেওয়া হয়েছে।

অন্যান্য ইউনিয়নের মধ্যে গণেশপুর ২ হাজার ১৮৮টি, মৈনম ২ হাজার ১৬৫টি, ভালাইন ২ হাজার ১৪৬টি, কাঁশোপাড়া ২ হাজার ১০৪টি, তেঁতুলিয়া ২ হাজার ৬টি, প্রসাদপুর ১ হাজার ৯০৭টি, বিষ্ণুপুর ১ হাজার ৮৫২টি এবং কশব ইউনিয়নে ১ হাজার ৬৫৮টি কার্ড বরাদ্দ দেওয়া হয়েছে।

নির্দেশনা মোতাবেক, গত ১১ মার্চ কালিকাপুর ইউনিয়নে এবং বাকি ১৩টি ইউনিয়নে ১২ মার্চের মধ্যে চাল বিতরণ নিশ্চিত করতে বলা হয়েছে। স্থানীয় ট্যাগ অফিসারের উপস্থিতিতে স্বচ্ছতার সঙ্গে এই বিতরণ প্রক্রিয়া সম্পন্ন করার কড়া নির্দেশনা দিয়েছে উপজেলা প্রশাসন।

এ বিষয়ে মান্দা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আরিফুল ইসলাম বলেন, ‘পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারের বিশেষ বরাদ্দকৃত এই চাল নির্ধারিত শর্তাবলী অনুসরণ করে বিতরণ করা হচ্ছে। বিতরণে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। প্রতিটি ইউনিয়নে ট্যাগ অফিসারদের তদারকি করার নির্দেশ দেওয়া হয়েছে যাতে প্রকৃত অভাবীরাই এই সুবিধা পান।’
সুষ্ঠুভাবে চাল বিতরণের লক্ষ্যে উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এই কার্যক্রমের অনুলিপি স্থানীয় সংসদ সদস্য (নওগাঁ-০৪), জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে বলে জানান তিনি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy