চট্টগ্রাম বন্দরে ১৬ জ্বালানিবাহী জাহাজ, আসছে আরও ৩টি

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

দেশে বিদ্যুৎ উৎপাদন ও শিল্পখাতে স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে পরিশোধিত জ্বালানি নিয়ে ১৬টি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।গত

2026-03-14T17:53:15+00:00
2026-03-14T17:53:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চট্টগ্রাম বন্দরে ১৬ জ্বালানিবাহী জাহাজ, আসছে আরও ৩টি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৫:৫৩ পিএম   (ভিজিট : ১৩৪)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি


দেশে বিদ্যুৎ উৎপাদন ও শিল্পখাতে স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে পরিশোধিত জ্বালানি নিয়ে ১৬টি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। 

গত ৩ মার্চ থেকে ১৪ মার্চের মধ্যে এসব জাহাজ বন্দরে নোঙর করে। এর মধ্যে ১১টি জাহাজ থেকে জ্বালানি খালাস সম্পন্ন হয়েছে এবং বাকি পাঁচটি জাহাজ থেকে বর্তমানে খালাস প্রক্রিয়া চলছে। এছাড়া আগামী কয়েক দিনের মধ্যে আরও তিনটি জাহাজ বন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

বন্দরের তথ্য অনুযায়ী, মার্চের প্রথম দশ দিনে কাতার থেকে আসা তিনটি এলএনজিবাহী জাহাজ—‘আল জুর’, ‘আল জাসাসিয়া’ ও ‘লুসাইল’ প্রতিটি প্রায় ৬২ হাজার টন করে এলএনজি নিয়ে এসে খালাস সম্পন্ন করেছে।

১২ মার্চ চট্টগ্রাম বন্দরে পৌঁছানো ‘আল গালায়েল’ জাহাজ থেকে ২৬ হাজার ১৬৫ টন এলএনজি ভাসমান স্টোরেজ ও রিগ্যাসিফিকেশন ইউনিটে (FSRU) খালাস করা হচ্ছে।

এদিকে এলপিজিবাহী জাহাজের সংখ্যা ছিল সবচেয়ে বেশি। মালয়েশিয়া ও ওমান থেকে আসা জাহাজগুলো ইতিমধ্যে মোট ১৯ হাজার ৩১৬ টন এলপিজি খালাস করেছে। আরও কয়েকটি এলপিজি ট্যাঙ্কার থেকে খালাস কার্যক্রম চলছে, যা মার্চের মাঝামাঝি শেষ হওয়ার কথা।

এলএনজি ও এলপিজির পাশাপাশি পরিশোধিত জ্বালানি, ফার্নেস অয়েল, গ্যাস অয়েল, ডিজেল এবং বেজ অয়েলসহ শিল্পখাতের গুরুত্বপূর্ণ কাঁচামালও বন্দরে এসেছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানিয়েছে, সব মিলিয়ে প্রায় ১ লাখ ৪৭ হাজার টন পরিশোধিত জ্বালানি এবং চার হাজার টন বেজ অয়েল দেশে এসেছে।

সম্প্রতি হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ভূ-রাজনৈতিক অস্থিরতা জাহাজ চলাচল ও বিমা ব্যয়কে প্রভাবিত করলেও বন্দরের কর্মকর্তারা জানিয়েছেন, চলতি মাসে জাহাজ চলাচল এখনও স্বাভাবিক রয়েছে। ফলে বিদ্যুৎ উৎপাদন, শিল্পখাত ও গৃহস্থালির জ্বালানি সরবরাহে বড় ধরনের বিঘ্নের আশঙ্কা নেই।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy