আখাউড়ায় পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও পৌরসভার সহযোগিতায় ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরুর পাশাপাশি জনসচেতনতামূলক

2026-03-14T18:03:15+00:00
2026-03-14T18:07:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আখাউড়ায় পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৬:০৩ পিএম  আপডেট: ১৪.০৩.২০২৬ ৬:০৭ পিএম  (ভিজিট : ৩১৪)
পরিস্কার-পরিচ্ছন্নতা পরিচ্ছন্নতা অভিযান: জনসচেতনতামূলক  র‌্যালি
X

পরিস্কার-পরিচ্ছন্নতা পরিচ্ছন্নতা অভিযান: জনসচেতনতামূলক র‌্যালি


ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও পৌরসভার সহযোগিতায় ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরুর পাশাপাশি জনসচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

 অভিযান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌরসভার প্রশাসক তাপসী রাবেয়া। শনিবার (১৪ মার্চ) দুপুরে উপজেলা পরিষদের সামনে থেকে এই জনসচেতনতামূলক র‌্যালিটি শুরু হয়ে আখাউড়া থানা এলাকায় গিয়ে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ফরহাদ হোসেন,উপজেলা এলজিইডি প্রকৌশলী মোঃ আমিনুল ইসলাম,উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মোঃ বোরহান উদ্দিন খাঁন, পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ তানভীর হোসেন,উপ-সহকারী প্রকৌশলী মোঃ গোলাম কিবরিয়া,অফিস প্রধান সহকারি মোহাম্মদ রফিকুল ইসলাম,পৌরসভার অফিস সহকারী এসেসর শামীমা নাছরীন,আখাউড়া থানার সেকেন্ড অফিসার জাহেদ হাসান সহ বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।

ইউএনও বলেন,ডেঙ্গু প্রতিরোধে, হাটবাজার বাসা বাড়ির আঙিনা-পরিষ্কার থেকে শুরু করে , শিক্ষা প্রতিষ্ঠান,অফিস, রাস্তাঘাট, ড্রেনসহ সব জায়গা পরিস্কার রাখতে হবে। শুধু উপজেলা প্রশাসন ও পৌরসভার পক্ষে ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব নয়। ডেঙ্গু মোকাবিলার জন্য স্থানীয়দের সহযোগিতা ও সচেতনতা খুব জরুরি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy