কুড়িগ্রামে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাবাংলা

ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও র‍্যালি এবং সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।শনিবার

2026-03-14T18:41:27+00:00
2026-03-14T18:41:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কুড়িগ্রামে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৬:৪১ পিএম   (ভিজিট : ৪৯)
পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি
X

পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি


ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও র‍্যালি এবং সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ মার্চ) সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে ও কুড়িগ্রাম পৌরসভার সহযোগিতায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি সচেতনতা র‍্যালী বের হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসক চত্ত্বরে এসে শেষ হওয়ার পর সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন,জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, সিভিল সার্জন ডা: স্বপন কুমার বিশ্বাস,  সাংবাদিক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। কোথাও যেন জমে থাকা পানিতে মশার বংশ বিস্তার না ঘটে, সে বিষয়ে সকলকে সচেতন থাকার আহ্বান জানান তারা।

পরে শহরের বিভিন্ন এলাকায় সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। এতে জেলা প্রশাসন ও কুড়িগ্রাম পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা অংশ নেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy