টুঙ্গিপাড়ায় সড়ক দুর্ঘটনা: নিহত ১, আহত ২

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত এবং আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৪ মার্চ)

2026-03-14T20:18:12+00:00
2026-03-14T20:18:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টুঙ্গিপাড়ায় সড়ক দুর্ঘটনা: নিহত ১, আহত ২
টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৮:১৮ পিএম   (ভিজিট : ১৪৭)
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি


গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত এবং আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় উপজেলার সিঙ্গিপাড়া গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি উপজেলার গিমাডাঙ্গা পূর্বপাড়ার বাসিন্দা হায়দার মোল্লার ছেলে বলে জানা গেছে। দুর্ঘটনায় আহত দুইজনকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মোটরসাইকেলে তিনজন আরোহী ছিলেন। তারা দ্রুতগতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হন। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং বাকি দুইজন গুরুতর আহত হন।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয়রা জানান, বেপরোয়া গতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy