বাকেরগঞ্জের প্রবাসী মাহমুদ সিকদারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

সারাবাংলা

বরিশালের বাকেরগঞ্জে ভরপাশা ইউনিয়নের কৃতি সন্তান প্রবাসী মোস্তাফিজুর রহমান মাহমুদ সিকদারের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার

2026-03-15T12:09:18+00:00
2026-03-15T12:09:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাকেরগঞ্জের প্রবাসী মাহমুদ সিকদারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ১২:০৯ পিএম   (ভিজিট : ৭২)
বাকেরগঞ্জের প্রবাসী মাহমুদ সিকদারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
X

বাকেরগঞ্জের প্রবাসী মাহমুদ সিকদারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বরিশালের বাকেরগঞ্জে ভরপাশা ইউনিয়নের কৃতি সন্তান প্রবাসী মোস্তাফিজুর রহমান মাহমুদ সিকদারের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৪ মার্চ) ভরপাশা ইউনিয়নের জামিনা মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন হাসনাইনিয়া হিফজুল কুরআন নূরানী মাদ্রাসা প্রাঙ্গনে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।  

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আলেম ওলামা, বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী, ও ভরপাশা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত প্রায় দুই সহস্রাধিক সাধারণ মানুষ ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও ভরপাশা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শিক্ষাবিদ আলহাজ্ব আলী আকবর সিকদার,

ইফতার মাহফিলে বক্তারা বলেন, আজকের ইফতার মাহফিলের আয়োজক প্রবাসী মোস্তাফিজুর রহমান মাহমুদ সিকদার বাকেরগঞ্জের ভরপাশা ইউনিয়নের কৃতি সন্তান। তিনি প্রবাসে থাকাবস্থায় এলাকাবাসীর সুখে দুঃখে, আপদে বিপদে সব সময় এলাকাবাসীর পাশে রয়েছেন। তিনি আমাদের আশ্বস্ত করেছেন অতীতের সব সময় তিনি যতদিন বেঁচে থাকবেন ভরপাশা ইউনিয়নবাসীর সেবা করে যাবেন। তাই আগামী ভরপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হতে তিনি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচিত হতে পারলে তিনি ভরপাশা ইউনিয়নকে একটি আধুনিক, পরিকল্পিত ও বৈষম্যহীন মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবেন।

ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণ, গণতান্ত্রিক পরিবেশ সুদৃঢ়করণ এবং বিশেষ করে বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নবাসীর সুখ-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy