বি‌সি‌সির প্রথম নারী প্রশাসক ‌বিল‌কিস জাহান শিরিন

বরিশাল অফিস

সারাবাংলা

দে‌শে প্রথম নারী হিসে‌বে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক প‌দে নিয়োগ পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান

2026-03-15T11:22:15+00:00
2026-03-15T11:22:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বি‌সি‌সির প্রথম নারী প্রশাসক ‌বিল‌কিস জাহান শিরিন
বরিশাল অফিস
প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ১১:২২ এএম   (ভিজিট : ১২৩)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি


দে‌শে প্রথম নারী হিসে‌বে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক প‌দে নিয়োগ পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন। শনিবার (১৪ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো রবিউল ইসলাম সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বিলকিস জাহান শিরিন পূর্ণ মেয়াদে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব পালন করবেন।

২৪ এর গণ অভু‌্যত্থা‌নের পর দে‌শের অন‌্যান‌্য সি‌টি ক‌র্পো‌রেশ‌নের মত ব‌রিশা‌লের মেয়রও পা‌লি‌য়ে যান। ক‌র্পো‌রেশ‌নের এই শুন‌্যতা পুর‌নে মেয়‌রের জায়গায় প্রশাসক ‌হি‌সে‌বে এ‌তো‌দিন দা‌য়িত্ব পালন ক‌রে অাস‌ছি‌লেন বিভাগীয় ক‌মিশনার। এ‌তে ক‌রে ক‌র্পো‌রেশ‌নের অভ‌্যন্ত‌রে নানা সং‌কোট দেখা দেয়। সেসব সং‌কোট দু‌রিকর‌ণে নির্বা‌চিত সরকা‌রের প্রধানমন্ত্রী নির্বাচ‌নের পূর্ব মুহূর্ত পর্যন্ত প্রশাসক হি‌সে‌বে ব‌রিশাল সি‌টি ক‌র্পো‌রেশ‌নে বিএন‌পির কেন্দ্রীয় সাংগঠ‌নিক সম্পাদক এক সম‌য়ের তু‌খোর ছাত্র নেত্রী সা‌বেক সাংসদ অ‌্যাড‌ভো‌কেট বিল‌কিস জাহান শি‌রিন‌কে দা‌য়িত্ব দেন। ১৪ মার্চ রাস্ট্রপ‌তির নি‌র্দেশে এ সংক্রান্ত অা‌দেশ প্রকাশ ক‌রেন উপ স‌চিব মো: র‌বিউল ইসলাম।

অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন বরিশাল সরকারি বিএম কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

লেখাপড়া চলাকালীন সময়ে ১৯৮৪ সালে ছাত্রদলে যোগদান করেন তিনি। ১৯৮৭ সালে বিএম কলেজের ছাত্র সংসদ (বাকসু) নির্বাচনে ছাত্রী মিলনায়তক সম্পাদক মনোনীত হন।
১৯৯০ সালে বিএম কলেজের ছাত্রসংসদ (বাকসু) নির্বাচনে এজিএস, ১৯৯১ সালে বরিশাল জেলা ছাত্রদল সহসভাপতি, ১৯৯৬ সালে বরিশাল জেলা জাতীয়তাবাদী মহিলা দল সাধারণ সম্পাদক, ১৯৯৭ সালে বরিশাল জেলা বিএনপি শিক্ষা বিষয়ক সম্পাদক, ২০০০ সালে বরিশাল মহানগর মহিলা দল সাধারণ সম্পাদক এবং ২০০৩ সালে মহিলা দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদ‌কের দায়িত্ব (বরিশাল বিভাগ) পান তিনি। 

এছাড়া ২০০৯ সালে বরিশাল মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ২০১০ সালে মহিলা দল কেন্দ্রীয় কমিটি ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক, ২০১১ সালে বরিশাল জেলা বিএনপির সাধারণ সম্পাদক, ২০১৬ সালে বিএনপি জাতীয় নির্বাহী কমিটি সাংগঠনিক সম্পাদকের (বরিশাল বিভাগ) দায়িত্ব পান শিরিন। এর আগে অষ্টম জাতীয় সংসদের সংরক্ষিত অাস‌নের সংসদ সদস্য ছিলেন তিনি। 

আইন পেশার পাশাপাশি বিলকিস জাহান শিরিন শিক্ষকতা পেশায়ও নিয়োজিত ছিলেন। প্রায় এক যুগ বরিশাল সিটি কলেজের প্রভাষক ছিলেন (১৯৯৩-২০০৫)। তার এই প্রা‌প্তি তৃনমুল বিএন‌পির নির্যা‌চিত নেতাকর্মী‌দের মুল‌্যায়নের উদাহরণ ব‌লে ম‌নে ক‌রেন স্থানীয় রাজনীতীকরা। জেলা বিএন‌পির সদস‌্য মুস‌ফিকুল হাসান মাসুম জানান, মাননীয় প্রধানমন্ত্রী তা‌রেক রহমান দ‌লের নির্যা‌চিত ও যোগ‌্যদের মুল‌্যায়ন ক‌রে যা‌চ্ছেন। শি‌রিন আপাকে প্রশাসক হি‌সে‌বে নি‌য়োগ দি‌য়ে এক‌দি‌কে তি‌নি যেমন দলের প্রতি নিষ্টাবান নেতা‌দের মুল‌্যায়ন ক‌রে‌ছেন, তেম‌নি দ‌লের অাদর্শ অনুযায়ী রাস্ট্র প‌রিচালনায় নারী‌দের সমতা নি‌শ্চিত ক‌রে‌ছেন। ‌দে‌শে প্রথম নারী হি‌সে‌বে ব‌রিশাল সি‌টি ক‌র্পো‌রেশ‌নে বিল‌কিস জাহান শি‌রিন প্রশাসক হওয়ায় উচ্ছ‌সিত স্থানীয় নেতাকর্মীরা।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy