বদলগাছীতে ভিজিএফ চাউল বিতরণে ব্যাপক অনিয়ম
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ২:৪৮ পিএম আপডেট: ১৫.০৩.২০২৬ ৩:০৭ পিএম (ভিজিট : ৫৬)

X
সংগৃহীত ছবি
নওগাঁর বদলগাছীতে ভিজিএফ চাউল বিতরণে ব্যাপক অনিয়ম। উপজেলার আধাইপুর ইউপিতে র্ঈদল ফিতর উপলক্ষে অদ্য ১৫ মার্চ সকাল ১০টা থেকে চাল বিতরণ শুরু করা হয়।
বিতরণের শুরুতেই চাল কম দেওয়ায় সাধারন মানুষের মাঝে ব্যপক উত্তেজিত হয়ে পড়ে।পরে বাহিরে চাল মাপা হলে ৮থেকে সারে আট কেজি চাউল হয়। পর পর তিন জনের চাল মাপ করে একয় ওজন পাওয়া যায়। ছাড়াও একজনের কাছে দুই থেকে ৪টি টি স্লিপ পাওয়া যায়। অত্র ইউপির ডাংগর মেম্বার এর এলাকার লোক জন কাউন্সিল অফিসে এসে তাকে খুঁজে না পেয়ে ফেরৎ চলে যায়। বিষয় টি সুভিদভোগীদের মাঝে ব্যপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এবিষয়ে চেয়ারম্যান রেজাউল করিম পলটন বলেন এই মেম্বারকে আমি ৯৫ টি স্লিপ দেওয়া হয়েছে কিন্তু সে এখনো পর্যন্ত কাউকে কার্ড বিতরণ করেন নি।এবিষয়ে উপজেলা যুব কর্মকর্তা (দায়িত্বপাপ্ত) ট্রাগ অফিসার মাজারুল ইসলাম বলেন আমি নিজে কয়েক জনের কাছে থেকে ৩টি করে স্লিপ উদ্ধার করেছি। তবে এখানে চাউল বিতরণে চেয়ারম্যান সাহেবের অনেক সমস্যা আছে।