মধ্যপ্রাচ্যের আরও যে দুই দেশে ইরানের হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সৌদি আরবের রাজধানী রিয়াদ ও সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী।

2026-03-15T15:43:54+00:00
2026-03-15T15:43:54+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
মধ্যপ্রাচ্যের আরও যে দুই দেশে ইরানের হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ৩:৪৩ পিএম   (ভিজিট : ৮১)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

সৌদি আরবের রাজধানী রিয়াদ ও সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। তবে এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন লক্ষ্যে আঘাত হানার আগেই রিয়াদের আকাশে ধ্বংস করা হয়েছে বলে দাবি করা হয়েছে।

সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, রিয়াদ মহানগর এলাকায় চারটি ড্রোন ধ্বংস করা হয়েছে।

ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সৌদি আরব ক্রমাগত ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার শিকার হচ্ছে। এসব হামলার লক্ষ্যবস্তু হিসেবে দেশটির গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো, মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থান, সামরিক স্থাপনা এবং জনবসতিপূর্ণ এলাকাগুলোকে বেছে নেওয়া হয়েছে।

ইরানের সামরিক বাহিনীর এসব হামলায় মধ্যপ্রাচ্যের এই দেশটিতে এখন পর্যন্ত অন্তত দু’জন নিহত এবং ১২ জন আহত হয়েছেন।

এদিকে, মধ্যপ্রাচ্যের আরেক দেশ সংযুক্ত আরব আমিরাতের আল-ধাফরা বিমান ঘাঁটিতে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান।

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) বলেছে, সংযুক্ত আরব আমিরাতের আল-ধাফরা বিমান ঘাঁটিতে অবস্থানরত মার্কিন সৈন্যদের লক্ষ্য করে ১০টি ক্ষেপণাস্ত্র ও অজ্ঞাত সংখ্যক ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে।

এদিকে, ইরানের সামরিক বাহিনীর হামলায় ইসরায়েলে গত ২৪ ঘণ্টায় শতাধিক মানুষ আহত হয়েছেন। 

রোববার ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইরানের সঙ্গে চলমান সংঘাতের জেরে গত ২৪ ঘণ্টায় ১০৮ জন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy