
X
দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে ২৪তম বিসিএস ফোরাম রংপুর
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্র, দুস্থ ও নিম্ন আয়ের মানুষের মুখে হাসি ফোটাতে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে ২৪তম বিসিএস ফোরাম রংপুর।
আজ রবিবার (১৫ মার্চ) স্থানীয় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে।সংগঠনটির উদ্যোগে রংপুর অঞ্চলের বিভিন্ন এলাকার অসচ্ছল পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
এই কর্মসূচির আওতায় নির্বাচিত দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পোলাও চাল, লাচ্ছা সেমাই, চিনি, দুধ, মসলা, তেল, লবণ, সাবান এবং একটি করে শাড়ী ও লুঙ্গি ঈদ উপহার প্রদান করা হয়। রংপুরে কর্মরত চব্বিশতম বিসিএস এর বিভিন্ন ক্যাডার কর্মকর্তাগণের ফোরাম সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতায় এই উদ্যোগ বাস্তবায়িত হয়েছে।
২৪তম বিসিএস ফোরাম রংপুরের নেতৃবৃন্দ বলেন, “ঈদ আনন্দ ও ভাগাভাগির উৎসব। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সাথে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার লক্ষ্য থেকেই আমাদের এই উদ্যোগ। আমরা বিশ্বাস করি, সামান্য এই প্রয়াসও অনেক পরিবারের ঈদকে আনন্দময় করতে সহায়তা করবে।”
ফোরামের সদস্যরা আশা প্রকাশ করেন যে, সমাজের অন্যান্য সচ্ছল ব্যক্তি ও প্রতিষ্ঠানও এ ধরনের মানবিক কর্মকাণ্ডে এগিয়ে আসবেন। ভবিষ্যতেও সমাজের অসহায় মানুষের কল্যাণে এ ধরনের সামাজিক ও মানবিক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে ২৪তম বিসিএস ফোরাম রংপুর।
চব্বিশতম বিসিএস ,অডিট এন্ড একাউন্টস ক্যাডার কর্মকর্তা বিভাগীয় কন্ট্রোলার অব একাউন্টস মোহাম্মদ শাহজাহান, ,শিক্ষা ক্যাডার কর্মকর্তা সহযোগী অধ্যাপক আব্দুর রাজ্জাক, ওয়াহিদুজ্জামান, আনোয়ার পারভেজ, শেখ সাদী, মাহমুদুল হাসান, ড. বাবুল মিয়া, হাসিনা সুলতানা জাহান,মাহুবুবার রহমান,আব্দুল কুদ্দুস মৎস্য কর্মকর্তা সিরাজি,পোস্টাল ক্যাডারের প্রদীপ কুমার সহ চব্বিশতম ব্যাচের অন্যান্য ক্যাডার কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
প্রোগ্রামটি সমন্বয় করেন শিক্ষা ক্যাডার কর্মকর্তা সরকারি বেগম রোকেয়া কলেজ রংপুরের সহযোগী অধ্যাপক ও চব্বিশতম বিসিএস ফোরাম রংপুরের মূখ্য সংগঠক মো: আজহারুল ইসলাম।