কুমিল্লায় মহাসড়কের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ

স্টাফ রিপোর্টার,কুমিল্লা

সারাবাংলা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ঘরমুখি যাত্রীদের যানজট মুক্ত পরিবেশে ঘরে ফেরার লক্ষ্যে রবিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার

2026-03-15T16:23:11+00:00
2026-03-15T16:23:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কুমিল্লায় মহাসড়কের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ
স্টাফ রিপোর্টার,কুমিল্লা
প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ৪:২৩ পিএম   (ভিজিট : ৪০)
বিশ্বরোড এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদঅভিযান
X

বিশ্বরোড এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদঅভিযান

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ঘরমুখি যাত্রীদের যানজট মুক্ত পরিবেশে ঘরে ফেরার লক্ষ্যে রবিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। সড়ক ও জনপথ (সওজ) এবং উপজেলা প্রশাসন এ অভিযান চালায়। 

সওজ জানায়, রবিবার সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত মহাসড়কের পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার ও লাকসাম রোডের বিপুল সংখ্যক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এসময় ফুটওভার ব্রীজের উত্তর ও দক্ষিণ পার্শ্বের সড়কে বসা বিভিন্ন দোকান উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায়, সওজ উপ-বিভাগীয় প্রকৌশলী (চঃ দাঃ) মোঃ আদনান ইবনে হাসান, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার, কুমিল্লা সিটি কর্পোরেশন, সদর দক্ষিণ মডেল থানা পুলিশ, আনসার বাহিনীর সদস্যসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

সওজ উপ-বিভাগীয় প্রকৌশলী(চঃ দাঃ) মোঃ আদনান ইবনে হাসান বলেন, মহাসড়ক দখল মুক্ত রাখতে এ উচ্ছেদ অভিযান।  পুনরায় কেউ অবৈধ দখল করার চেষ্টা করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। আজকের পর থেকে উচ্ছেদকৃত স্থানগুলোতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত নজরদারি করা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy