কিশোরগঞ্জে আশ্রয়হীন পরিবারের পাশে সাবেক সাংসদ বিলকিস ইসলাম

,কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি

সারাবাংলা

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার আশ্রয়হীন অসহায় ও প্রতিবন্ধী ৪ পরিবারের মাঝে নগদ অর্থ, টিন ও ভ্যান বিতরন করে পাশে

2026-03-15T15:54:28+00:00
2026-03-15T15:54:28+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কিশোরগঞ্জে আশ্রয়হীন পরিবারের পাশে সাবেক সাংসদ বিলকিস ইসলাম
,কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ৩:৫৪ পিএম   (ভিজিট : ১৮৮)
আশ্রয়হীন প্রতিবন্ধী ৪ পরিবারে মাঝে  সহায়তা প্রদান।
X

আশ্রয়হীন প্রতিবন্ধী ৪ পরিবারে মাঝে সহায়তা প্রদান।

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার আশ্রয়হীন অসহায় ও প্রতিবন্ধী ৪ পরিবারের মাঝে নগদ অর্থ, টিন ও ভ্যান বিতরন করে পাশে দাঁড়ালেন সাবেক সাংসদ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি বিলকিস ইসলাম । 

শনিবার (১৪ মার্চ) দিনব্যাপী এসব সহায়তা প্রদান করেন। 

উপজেলার নিতাই ইউনিয়নের পানিয়ালপুকুর ফরুয়াপাড়া গ্রামের শরিফা বেগমের পরিবারের মাঝে দুই বান্ডিল ঢেউ টিন বিতরন করেন। 

বাহাগিলী ইউনিয়নের টিকরিপাড়া গ্রামের একটি পরিবারের সবাই প্রতিবন্ধি শীর্ষক সংবাদ বিভিন্ন গনমাধ্যমে প্রকাশ হলে বিষয়টি বিলকিস ইসলামের নজরে পরে । বিষয়টি উপলব্ধি করে সেখানে উপস্থিত হয়ে নগদ অর্থ সহায়তা করেন । এসময়ে ওই পরিবারের নানা দুংখ কষ্টের কথা শুনেন এবং আগামী দিনে তাদের পাশে থাকার অঙ্গীকার করেন। 

 এছাড়াও পুটিমারী ইউনিয়নের উত্তর কালিকাপুর শাহপাড়া গ্রামের ছকিমউদিনের ছেলে অনেকদিন ধরে শরীরের নানা রোগে আক্রান্ত মোক্তার আলীকে একটি চার্জার ভ্যান দিয়ে সহায়তা করেন । ওইদিনে বিকেলে চাদখানা ইউনিয়নের কামারপাড়া বগুলাগাড়ী এলাকার আশ্রয়হীন বিধবা রেখা রানীকে নতুন টিনের ঘর নির্মাণ করে দেন। অন্যদিকে সৈয়দপুরে একজন কিডনি ও ক্যান্সার রোগীকে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন । 

 বিলিকিস ইসলাম বলেন, আমি ব্যাক্তিগত উদ্যেগে অসহায় ও প্রতিবন্ধি পরিবারের মধ্যে সবসময় সহায়তার হাত বাড়িয়ে দেই এবং ভবিষ্যতেও দিব ।

এসময়ে উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক তারিকুল হক ও উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রোকসানা আফরোজ সাথী প্রমুখ 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy