লাখাইয়ে হ্যান্ডকাফসহ পালানো সেই আসামি গ্রেফতার

লাখাই প্রতিনিধি

সারাবাংলা

হবিগঞ্জের লাখাইয়ে পুলিশের হাত থেকে হ্যান্ডকাপসহ রুবেল চৌধুরী নামের এক আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় উপজেলা জুড়ে তোলপাড় সৃষ্টি

2026-03-15T17:10:55+00:00
2026-03-15T17:10:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
লাখাইয়ে হ্যান্ডকাফসহ পালানো সেই আসামি গ্রেফতার
লাখাই প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ৫:১০ পিএম   (ভিজিট : ৬৩)
লাখাই থানা
X

লাখাই থানা

হবিগঞ্জের লাখাইয়ে পুলিশের হাত থেকে হ্যান্ডকাপসহ রুবেল চৌধুরী নামের এক আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় উপজেলা জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। গতকাল শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। 

ঘটনার পরপরই পুলিশ তাকে পুনরায় গ্রেফতারে অভিযান শুরু করলে রবিার দুপুরের দিকে তাকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার একটি মারামারি মামলার পলাতক আসামি রুবেল চৌধুরীকে আটক করতে অভিযান চালায় পুলিশ। এক পর্যায়ে তাকে নিয়ন্ত্রণে নেওয়া  হলেও কৌশলে পুলিশের হাত থেকে পালিয়ে যেতে হয় সে। এ ঘটনায় স্থানীয় মধ্যে ব্যাপক লোকজনের আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। 

স্থানীয় সূত্র জানায়, রুবেল চৌধুরী একটি মারামারি মামলার পলাতক আসামি। সে দীর্ঘদিন ধরে এলাকায় ঘুরে বেড়াচ্ছিল। 

গতকাল শনিবার বিকেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও পুলিশ তাকে আটক করে নিয়ে আসে। কিন্তু পথে সে কৌশলে পালিয়ে যায়। ঘটনার পর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে গ্রেফতারে সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান চালায়। 

রবিবার দুপুরে হ্যান্ডকাপ সহ পালিয়ে যাওয়া রুবেল চৌধুরীকে আটকের বিষয়টি নিশ্চিত করেন লাখাই থানার ওসি মোঃ জাহিদুল হক। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy