প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ৫:৫১ পিএম (ভিজিট : ৫৮)

X
দোয়া ও ইফতার মাহফিল
গাইবান্ধার গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের প্রয়াত সদস্যদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে৷
গতকাল শনিবার বিকেলে ক্লাবের হলরুমে অনুষ্ঠিত ইফতারপূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি দৈনিক আমার দেশ পত্রিকার গোবিন্দগঞ্জ উপজেলা প্রতিনিধি জাহিদুর রহমান প্রধান টুকু ৷
প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শওকত জামানের উপস্থাপনায় এ আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ক্লাবের সাবেক সভাপতি খোকন আহম্মেদ, কৃষ্ণ কুমার চাকী ও গোপাল মোহন্ত, সাবেক সাধারণ সম্পাদক রাহেনুল হক সরকার, সহ-সভাপতি মনজুর হাবীব মনজু,যুগ্ম সম্পাদক শামীম রেজা ডাফরুল ও তাহেদুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক এবিএস লিটন,দপ্তর সম্পাদক আতিকুর রহমান আতিক,সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক বিষ্ণু নন্দী,ক্রীড়া সম্পাদক ফারুক হোসেন ছন্দ,সদস্য এএসএম রবিউল হাসান বিপ্লব,আব্দুল হান্নান আকন্দ ও অজয় চাকী প্রমুখ৷ পরে প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত মঞ্জুরুল হক প্রধান সেলিমসহ প্রয়াত সকল সদস্যের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় ৷